ঢাকা মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

নওগাঁ শহরের নিরাপত্তায় ডিজিটাল নাইট ভিশন এআই সিসিটিভি ক্যামেরা স্থপনের উদ্যোগ পুলিশ সুপারের


নওগাঁ প্রতিনিধি photo নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৬-২০২৬ দুপুর ৩:২৮

নওগাঁ শহরকে অপরাধমুক্ত ও নিরাপদ শহরে পরিণত করতে এবার প্রযুক্তিনির্ভর ডিজিটাল নাইট ভিশন এআই সিসিটিভি ক্যামেরা স্থপনের উদ্যোগ নিয়েছে নওগাঁর পুলিশ সুপার। নওগাঁ শহরের গুরুত্বপূর্ণ সড়ক, সরকারি স্থাপনা, হাসপাতাল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শহীদ মিনারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নাইট ভিশন  সিসিটিভি ক্যামেরা স্থাপনের পরিকল্পনা হাতে নিয়েছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

গতকাল নওগাঁ সদর মডেল থানায় আয়োজিত এক প্রেস কনফারেন্সে তিনি সাংবাদিকদের মাধ্যমে জেলার জনগণের উদ্দেশ্যে এসব তথ্য নিশ্চিত করেন।
এসময় তিনি আরো জানান, শহরের পার নওগাঁ ঢাকা বাসস্ট্যান্ড, তাজের মোড় থেকে বালুডাঙ্গা বাসস্ট্যান্ড পর্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন  স্থানে পর্যায়ক্রমে আধুনিক মানের নাইট ভিশন সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। এ বিষয়ে জেলার বিশিষ্ট ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আলোচনা চলছে। এবিষয়ে সবার সহযোগিতায় আগামী মাস থেকেই ক্যামেরা স্থাপনের কাজ শুরু করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পুলিশ সুপার বলেন, শহরের বিভিন্ন স্থানে ক্যামেরা স্থাপনের মাধ্যমে পুলিশ সুপারের কার্যালয়ে একটি আধুনিক কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক পুরো শহর পর্যবেক্ষণের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণের চেষ্টা করবেন।

 কোথাও কোনো অপরাধ সংঘটিত হওয়ার আগেই সন্দেহজনক ব্যক্তিদের গতিবিধি শনাক্ত করে তা প্রতিরোধ করা হবে। আবার কোনো অপরাধ সংঘটিত হলেও দ্রুত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা সহজ হবে।

তিনি আরও বলেন সিসিটিভির ফুটেজ থেকে  মোটরসাইকেল চুরি, ছিনতাই, রাহাজানি, মাদক ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণে এই প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, নওগাঁ জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম ২৯ নভেম্বর ২০২৫ তারিখে যোগদানের পর থেকে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কিছু প্রশংসনীয় ও সফল পদক্ষেপ নিয়েছেন। তাঁর উল্লেখযোগ্য ভালো কাজগুলোর মধ্যে সড়কে অপরাধ ও ডাকাতি দমন (ডমিনেন্ট টহল)সশরীরে মাঠে নামা: জেলার নওগাঁ-মহাদেবপুর, সাপাহার, পোরশা, সারাইগাছি ও চাঁপিনাথপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও প্রত্যন্ত আঞ্চলিক মহাসড়কে তিনি নিজে রাতে সশরীরে উপস্থিত থেকে বিশেষ ডমিনেন্ট টহল কার্যক্রম পরিচালনা করছেন।ডাকাতি দূরীকরণ: এই জোরালো টহল ও নিয়মিত তদারকির ফলে মহাসড়ক গুলোতে এক সময়ের চোর-ডাকাতদের আতঙ্ক সম্পূর্ণ দূর হয়েছে এবং রাতের বেলা যান চলাচল নিরাপদ হয়েছে। আধুনিক প্রযুক্তিনির্ভর পুলিশিং (AI সিসিটিভি নেটওয়ার্ক)কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার: নওগাঁ শহরকে সম্পূর্ণ নিরাপদ ও ডিজিটাল করতে শহরের গুরুত্বপূর্ণ স্থান, মোড়, বাজার ও শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তিসম্পন্ন সিসিটিভি নেটওয়ার্ক স্থাপনের উদ্যোগ নিয়েছেন। এতে করে সহজে অপরাধী শনাক্তকরণ: এর ফলে সন্দেহভাজন ব্যক্তি, অপরাধী বা কোনো অস্বাভাবিক কার্যকলাপ খুব দ্রুত স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা সম্ভব হচ্ছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ও সফল অভিযান ব্যাপক মাদক উদ্ধার: তাঁর কঠোর নির্দেশনায় জেলা পুলিশ ও ডিবি পুলিশ নিয়মিত বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হেরোইন, গাঁজা, গাঁজা গাছ এবং শত শত পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ বহু মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। মাদকের কারখানা ধ্বংস: সম্প্রতি মান্দা এলাকায় অভিযান চালিয়ে ৪০০ লিটার চোলাই মদ এবং মদ তৈরির বিপুল সরঞ্জামসহ কারবারিদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। চাঞ্চল্যকর মামলার দ্রুত রহস্য উন্মোচন ও কিলার গ্রেপ্তার সিরিয়াল কিলার গ্রেপ্তার: গাজীপুর থেকে আন্তঃ জেলা অত্যন্ত ভয়ংকর সাইকো ও সিরিয়াল অপরাধী গোলাম মোরশেদকে প্রযুক্তির সহায়তায় গ্রেপ্তার করেছে তাঁর দল।পরিবার হত্যাকাণ্ডের জট খোলা: নিয়ামতপুরে একই পরিবারের ৪ সদস্যের চাঞ্চল্যকর ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার মূল আসামিদের দ্রুততম সময়ে গ্রেপ্তার এবং আদালতে তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিশ্চিত করেছেন। পুলিশি সেবার মানোন্নয়ন ও স্বচ্ছতা থানা পরিদর্শন ও জবাবদিহিতা: জেলায় বিভিন্ন থানায় ব্যক্তিগত ভাবে পরিদর্শন করে সাধারণ মানুষের আস্থা অর্জনের জন্য কাজ করছেন।পেশাদারিত্বের বার্তা: তিনি পুলিশ সদস্যদের স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে, কোনো অবস্থাতেই অপরাধ ও দুর্নীতির সাথে আপস করা যাবে না এবং জনগণের দোরগোড়ায় সঠিক পুলিশি সেবা পৌঁছে দিতে হবে।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

মান্দায় নিজ অর্থায়নে চেয়ারম্যান প্রার্থী লুৎফর রহমানের রাস্তা সংস্কার

জয়পুরহাটে জেলা পরিষদের উদ্যোগে ২৬ দিনব্যাপী ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ

কুড়িগ্রামে রবীন্দ্রনাথ ও নজরুল জন্মজয়ন্তী উদযাপন

ঠাকুরগাঁওয়ে সূর্যপুরী আম জিআই পণ্য হিসেবে অন্তর্ভূক্ত করার দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি

বাঘার তিন শিক্ষার্থীর উদ্ভাবনে চমক: স্মার্ট প্রিন্টিং মেশিন নিয়ে ২৮ জুন জাতীয় মঞ্চে লড়বে শাহদৌলা কলেজের এনামুল-আকাশ-মাহি

নিম্ন আয়ের পরিবারের মাঝে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর নির্দেশে নোয়াখালী জেনারেল হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

বিরামপুরে ইয়াবা, ট্যাপেন্টাডল ও মদ-সহ চার মাদক কারবারি গ্রেপ্তার

একদিনে ১১ জনকে ঘিরে পুলিশের তৎপরতা: ১০ জন আদালতে, নিখোঁজ যুবক ফিরলেন পরিবারের কাছে

জয়পুরহাটে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের আনন্দ উৎসব ও পুরস্কার বিতরণী

সিংড়ায় মৎস্যচাষীদের মাঝে মৎস্য উপকরণ বিতরণ

‎আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে লাইসেন্সবিহীন ২০ মাদরাসা বাণিজ্যের নেপথ্যে অলিউল্লাহ