ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন বিএনপি সভাপতি ডালিম


পাঁচবিবি,  প্রতিনিধি photo পাঁচবিবি, প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৬-২০২৬ দুপুর ৩:২৯

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ সাইফুল ইসলাম ডালিম। এসময় তিনি রোগীদের খোঁজখবর নেন এবং হাসপাতালের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন। একইসঙ্গে হাসপাতালের বিদ্যমান বিভিন্ন সমস্যা নিয়ে দায়িত্বরত চিকিৎসক ডাঃ তরুণ কুমার পালের সঙ্গে আলোচনা করেন। হাসপাতালের অবকাঠামো, জনবল সংকট ও সেবার মান উন্নয়নে করণীয় বিষয়ে কথা বলেন। বিএনপির নেতা ডালিম বলেন, হাসপাতালের সমস্যাগুলো সমাধানে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হবে।  

ডা. তরুণ কুমার পাল বলেন, হাসপাতালে জনবল কম থাকলেও আমরা কোনো রোগীকে বিনা চিকিৎসায় ফিরিয়ে দিই না। সীমাবদ্ধতার মধ্যে থেকেই সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করি। তিনি আরও বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা অনুযায়ী প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১'শ শয্যায় উন্নীতকরণ হলে এলাকার মানুষ শতভাগ চিকিৎসা সেবা পাবে। এতে রোগীদের ভোগান্তি কমবে এবং স্বাস্থ্যসেবার মান আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।  

পরিদর্শনকালে হাসপাতালের ওয়ার্ড ঘুরে দেখেন উপজেলা বিএনপি সভাপতি ডালিম। এসময় তিনি হাসপাতালের ডাক্তার, নার্স, কর্মচারী, রোগী ও স্বজনদের সঙ্গেও কথা বলেন। উপজেলা ছাত্রদলের আহবায়ক ছাত্রনেতা মোঃ ফয়সাল হোসেন আপেল বিএনপির সভাপতির সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার