আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে লাইসেন্সবিহীন ২০ মাদরাসা বাণিজ্যের নেপথ্যে অলিউল্লাহ
শিক্ষার আলো ছড়ানোর আড়ালে গাজীপুরে কোমলমতি শিশুদের ওপর পৈশাচিক নির্যাতন চালানো সেই 'দারুস সালাম মাদরাসা'র থলের বেড়াল এবার বেরিয়ে আসতে শুরু করেছে। গত ১৩ মে ৭ বছরের শিশু শিক্ষার্থী আরিয়ান ইসলাম রিয়ানকে লোহার স্কেল দিয়ে পিটিয়ে এবং লাথি মেরে ফ্লোরে ফেলে জখম করার ঘটনায় ইতিমধ্যেই গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানায় ‘শিশু আইন, ২০১৩’ অনুযায়ী নিয়মিত মামলা (মামলা নং- ৪২/অনুসন্ধানে আরও দেখা যায়, রাজনৈতিক সুবিধা হাসিল ও প্রশাসনের চোখ ফাঁকি দিতে নিজেকে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের গাজীপুর মহানগর শাখার "আহবায়ক কমিটির সদস্য" হিসেবে জাহির করতেন এই অলিউল্লাহ। নিজের প্রভাব টিকিয়ে রাখতে ওলামা লীগের প্যাডে ২৪ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটির তালিকাও তিনি বিভিন্ন জায়গায় সরবরাহ করতেন। তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, রাজনৈতিক ফায়দা লোটা ক্ষমতাসীন দলের নাম ভাঙিয়ে এই সিন্ডিকেটটি স্থানীয়ভাবে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছেন। এই রাজনৈতিক প্রভাবের কারণেই তারা শিশুদের ওপর অমানবিক নির্যাতন করেও পার পেয়ে যাওয়ার দুঃসাহস দেখাত।) এই বর্বরোচিত ঘটনার প্রধান আসামি মাদরাসার শিক্ষক মো. আবদুল্লাহ আল মামুন (৩০)। তবে এই মামলার দ্বিতীয় আসামি এবং মাদরাসার পরিচালক মো. অলিউল্লাহ (৪৫)-এর রাজনৈতিক প্রভাব, ভুয়া পদ-পদবি ও লাইসেন্সবিহীন মাদরাসা বাণিজ্যের এক চাঞ্চল্যকর অধ্যায় উন্মোচিত হয়েছে আমাদের অনুসন্ধানে।
স্থানীয় সূত্র ও অনুসন্ধানে জানা যায়, গত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে মহানগরীর বিভিন্ন এলাকায় একচেটিয়া প্রায় ২০টি মাদরাসা খোলেন এই অলিউল্লাহ। যার একটিরও কোনো বৈধ সরকারি লাইসেন্স বা প্রাতিষ্ঠানিক অনুমোদন নেই। সম্পূর্ণ অবৈধভাবে আবাসিক ও অনাবাসিক এসব প্রতিষ্ঠান খুলে তিনি দীর্ঘদিন ধরে দেদারসে কোটি কোটি টাকার "মাদরাসা বাণিজ্য" চালিয়ে আসছিলেন। আর এসব প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হতো আবদুল্লাহ আল মামুনের মতো অত্যন্ত বদমেজাজী, উগ্র ও অপেশাদার ব্যক্তিদের, যাদের হাতে নিরাপদ নয় কোমলমতি শিশুরা।
অনুসন্ধানে আরও দেখা যায়, রাজনৈতিক সুবিধা হাসিল ও প্রশাসনের চোখ ফাঁকি দিতে নিজেকে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের গাজীপুর মহানগর শাখার "আহবায়ক কমিটির সদস্য" হিসেবে জাহির করতেন এই অলিউল্লাহ। নিজের প্রভাব টিকিয়ে রাখতে ওলামা লীগের প্যাডে ২৪ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটির তালিকাও তিনি বিভিন্ন জায়গায় সরবরাহ করতেন। , রাজনৈতিক ফায়দা লোটার ক্ষমতাসীন দলের নাম ভাঙিয়ে এই সিন্ডিকেটটি স্থানীয়ভাবে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিল। এই রাজনৈতিক প্রভাবের কারণেই তারা শিশুদের ওপর অমানবিক নির্যাতন করেও পার পেয়ে যাওয়ার দুঃসাহস দেখাত।
এদিকে ভুক্তভোগী শিশু রিয়ানের বাবা মো. নজরুল ইসলামের দায়ের করা এজাহারের ভিত্তিতে পুলিশ মামলা রেকর্ড করলেও মূল অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠেছে কসাইবাড়ী ও পশ্চিম সালনা এলাকার সচেতন অভিভাবক মহল। এলাকাবাসীর অভিযোগ, রাজনৈতিক তকমাধারী অলিউল্লাহর তদারকিতে থাকা এসব মাদরাসায় দ্বীনি শিক্ষার নামে কোমলমতি শিশুদের ওপর নিয়মিতই এমন টর্চার সেলের মতো আচরণ করা হতো।
সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে, শিশু আইন, ২০১৩-এর ৭০ ধারায় (শিশুকে আঘাত ও শিশুর প্রতি নিষ্ঠুরতার অপরাধ) মামলাটি দায়েরের পর সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. আশরাফুল আলমকে তদন্তের দায়িত্ব দেওয়া হলেও এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন অলিউল্লাহ,
এই চক্রের মূল হোতা অলিউল্লাহর এমন বেআইনি মাদরাসা বাণিজ্য, ভুয়া পরিচয়পত্র ব্যবহার এবং শিশু নির্যাতনের পৃষ্ঠপোষকতা করার অপরাধে তাকে ও তার সহযোগী পাষণ্ড শিক্ষক মামুনকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও সাধারণ মানুষ।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
মান্দায় নিজ অর্থায়নে চেয়ারম্যান প্রার্থী লুৎফর রহমানের রাস্তা সংস্কার
জয়পুরহাটে জেলা পরিষদের উদ্যোগে ২৬ দিনব্যাপী ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ
কুড়িগ্রামে রবীন্দ্রনাথ ও নজরুল জন্মজয়ন্তী উদযাপন
ঠাকুরগাঁওয়ে সূর্যপুরী আম জিআই পণ্য হিসেবে অন্তর্ভূক্ত করার দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি
বাঘার তিন শিক্ষার্থীর উদ্ভাবনে চমক: স্মার্ট প্রিন্টিং মেশিন নিয়ে ২৮ জুন জাতীয় মঞ্চে লড়বে শাহদৌলা কলেজের এনামুল-আকাশ-মাহি
নিম্ন আয়ের পরিবারের মাঝে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে নোয়াখালী জেনারেল হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড
বিরামপুরে ইয়াবা, ট্যাপেন্টাডল ও মদ-সহ চার মাদক কারবারি গ্রেপ্তার
একদিনে ১১ জনকে ঘিরে পুলিশের তৎপরতা: ১০ জন আদালতে, নিখোঁজ যুবক ফিরলেন পরিবারের কাছে
জয়পুরহাটে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের আনন্দ উৎসব ও পুরস্কার বিতরণী
সিংড়ায় মৎস্যচাষীদের মাঝে মৎস্য উপকরণ বিতরণ