ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

জয়পুরহাটে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের আনন্দ উৎসব ও পুরস্কার বিতরণী


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ১৬-৬-২০২৬ দুপুর ৩:৫১

জয়পুরহাটে অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় "আনন্দ উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান" অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। জেলা ক্রীড়া অফিস, জয়পুরহাটের উদ্যোগে আজ সোমবার  জয়পুরহাট বুদ্ধিমত্তা প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, প্রধান শিক্ষক শারমিন আক্তার, জেলা কৃষক দলের সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশ প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে জয়পুরহাট জেলার জয়পুরহাট বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় এবং সোনালী স্বপ্ন বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের প্রায় ৮০ জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন, অংশগ্রহণকারী  সকল শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা আমাদের সমাজেরই অংশ। সঠিক সুযোগ ও পরিবেশ পেলে তারাও তাদের মেধার স্বাক্ষর রাখতে পারে। এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা ও আনন্দ উৎসব শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে আকর্ষণীয় পুরস্কার ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। পুরস্কার হাতে পেয়ে শিশুদের চোখে-মুখে আনন্দের উচ্ছ্বাস দেখা যায়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং জেলা ক্রীড়া অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন