একদিনে ১১ জনকে ঘিরে পুলিশের তৎপরতা: ১০ জন আদালতে, নিখোঁজ যুবক ফিরলেন পরিবারের কাছে
বাগেরহাটের চিতলমারী উপজেলায় পৃথক অভিযানে মাদক মামলার দুই আসামি, আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পাঁচ আসামি এবং মোবাইল কোর্টে দণ্ডপ্রাপ্ত তিন ব্যক্তিসহ মোট ১০ জনকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। একই সময়ে উদ্ধার করা হয়েছে এক মানসিক প্রতিবন্ধী যুবককে, যাকে পরে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, চিতলমারী থানার মামলা নং-০৫, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণি ১৯(ক) মামলায় দড়ি উমাজুড়ি গ্রামের মৃত বরুন মৃধার ছেলে বাঁধন মৃধা (২০)-কে ৭৫ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। এ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) লিটন কুমার বিশ্বাস।
অপরদিকে মামলা নং-০৭, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণি ১০(ক) মামলায় বড়বাড়িয়া (চরপাড়া) গ্রামের শহিদুল শেখের ছেলে ইমন শেখ (২৩)-কে ১৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেন এসআই (নিঃ) সুজয় কুমার মল্লিক।
একই রাতে দ্রুত বিচার মামলা নং-৪৬/২৬ (চিতলমারী)-এর গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়ন করে হিজলা গ্রামের মৃত কামাল কাজীর ছেলে হাবিবুল্লাহ কাজী ওরফে হাবু কাজী, মৃত মোস্তফা মল্লিকের ছেলে সেলিম মল্লিক, নূর মোহাম্মদ কাজীর ছেলে সোহেল কাজী এবং সেলিম মল্লিকের ছেলে দ্বীন ইসলাম মল্লিক-কে গ্রেপ্তার করা হয়।
হাবিবুল্লাহ কাজীকে গ্রেপ্তার করেন এএসআই মো. জাহাঙ্গীর আলম, সেলিম মল্লিককে এসআই এএসএম সাকিব নিয়াজ, সোহেল কাজীকে এসআই লিটন কুমার বিশ্বাস এবং দ্বীন ইসলাম মল্লিককে এএসআই মো. মহিদুল ইসলাম শেখ।
এছাড়া সাজা জিআর নং-৩৭/২৩ মামলার পরোয়ানাভুক্ত আসামি বাবুয়ানা গ্রামের ফুল মোহন পান্ডের ছেলে প্রণয় পান্ডেকে খাসেরহাট বাজার এলাকা থেকে গ্রেপ্তার করেন এএসআই সজল কুমার রায়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইব্রাহীম শেখ (২৩), নয়ন এবং রুহুল আমিন শেখ বিভিন্ন অপরাধে দোষ স্বীকার করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা আক্তার তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন।
এদিকে মোল্লাহাট থানার জিডি নং-৭৮১ এর ভিত্তিতে নিখোঁজ মানসিক প্রতিবন্ধী শেখ সাদী (২২), পিতা মাহাতাব শেখ, গ্রাম-দাড়িয়ালা, মোল্লাহাটকে কলিগাতি বাজার এলাকা থেকে উদ্ধার করা হয়। পরে তাকে তার পিতার জিম্মায় হস্তান্তর করা হয়।
এই সফল অভিযানে অংশ নেন এএসআই মো. জাহাঙ্গীর আলম, এসআই এএসএম সাকিব নিয়াজ, এসআই লিটন কুমার বিশ্বাস, এএসআই মো. মহিদুল ইসলাম শেখ, এএসআই সজল কুমার রায়,এসআই সুজয় কুমার মল্লিক এস আই আব্দুস সালাম, এস আই শাহীন, এ এস আই আক্তার ও এ এস আই রতন। গ্রেপ্তারের পর তাদের আদালতে পাঠানো হয়।
চিতলমারী থানার ওসি বেগম রোকেয়া বলেন, “মাদক, পরোয়ানাভুক্ত আসামি ও অপরাধীদের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি।”
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
মান্দায় নিজ অর্থায়নে চেয়ারম্যান প্রার্থী লুৎফর রহমানের রাস্তা সংস্কার
জয়পুরহাটে জেলা পরিষদের উদ্যোগে ২৬ দিনব্যাপী ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ
কুড়িগ্রামে রবীন্দ্রনাথ ও নজরুল জন্মজয়ন্তী উদযাপন
ঠাকুরগাঁওয়ে সূর্যপুরী আম জিআই পণ্য হিসেবে অন্তর্ভূক্ত করার দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি
বাঘার তিন শিক্ষার্থীর উদ্ভাবনে চমক: স্মার্ট প্রিন্টিং মেশিন নিয়ে ২৮ জুন জাতীয় মঞ্চে লড়বে শাহদৌলা কলেজের এনামুল-আকাশ-মাহি
নিম্ন আয়ের পরিবারের মাঝে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে নোয়াখালী জেনারেল হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড
বিরামপুরে ইয়াবা, ট্যাপেন্টাডল ও মদ-সহ চার মাদক কারবারি গ্রেপ্তার
একদিনে ১১ জনকে ঘিরে পুলিশের তৎপরতা: ১০ জন আদালতে, নিখোঁজ যুবক ফিরলেন পরিবারের কাছে
জয়পুরহাটে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের আনন্দ উৎসব ও পুরস্কার বিতরণী
সিংড়ায় মৎস্যচাষীদের মাঝে মৎস্য উপকরণ বিতরণ