ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

বিরামপুরে ইয়াবা, ট্যাপেন্টাডল ও মদ-সহ চার মাদক কারবারি গ্রেপ্তার


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ১৬-৬-২০২৬ দুপুর ৪:৪৬

দিনাজপুর জেলার বিরামপুর থানা পুলিশের মাদক বিরোধী সাঁড়াশি অভিযানে ভারতীয় আমদানি নিষিদ্ধ নেশাজাতীয় ১ হাজার ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আসমান আলী নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে পৌর শহরের মাহমুদপুর (মুন্সিপাড়া) এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক কারবারি আসমান আলী (৫২) উপজেলার কাটলা ইউপি’র চৌঘরিয়া গ্রামের মৃত জব্বার আলীর ছেলে। 

এছাড়াও সোমবার ও মঙ্গলবার দিন ও রাতব্যাপি অভিযান চালিয়ে উপজেলার খাঁনপুর ইউপি’র বটতলি এলাকা থেকে মাদক কারবারি মারিয়া সরেনকে ১০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার করা হয়েছে এবং পৌর শহরের বিছকিনি গ্রামের মাদক কারবারি তাজমল হেসেন, লাইলী বেগম ও সবুজকে ৪০ পিস ইয়াবা ও ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ চার হাজার টাকা সহ পাবনা হোটেলের পিছন থেকে গ্রেপ্তার করা হয়।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পৃর্বক মঙ্গলবার দুপুরে দিনাজপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ওসি আরও জানান অপরাধ নির্মূলে ও যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে পুলিশের এই সাঁড়াশি অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত