ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি photo আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৬-২০২৬ দুপুর ৪:৫২

বগুড়ার আদমদীঘিতে ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলাম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে লিটন শেখ (৩২) ও আনোয়ার হোসেন রানা (২৫) নামের দুই মাদক কারবারির বিভিন্ন মেয়াদে বিনাশ্রম জেল-জরিমানার আদেশ দিয়েছেন। গত সোমবার (১৫ জুন) বিকেলে তাদের বিরুদ্ধে এই রায় দেন। দন্ডপ্রাপ্তরা হলো, লিটন শেখ আদমদীঘির শাওইল কাঞ্চনপাড়ার ইয়াছিন আলীর শেখের ছেলে ও আনোয়ার হোসেন রানা একই গ্রামের আব্দুর রহমানের ছেলে। 
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, গত সোমবার বিকেলে আদমদীঘির সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলামের নেতৃত্বে বগুড়ার ‘খ’ সার্কেলের একটি টিম আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে উল্লেখিত দুইজন মাদক কারবারিকে ১০০ গ্রাম গাঁজা ও ৫ পিস ট্য্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়। এরপর ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলাম মাদক কারবারি লিটন শেখকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫হাজার টাকা জরিমানা এবং আনোয়ার হোসেন রানাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড  ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। এছাড়া জব্দ করা মাদক ঘটনাস্থলে ধ্বংস করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ