কুষ্টিয়া পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
কুষ্টিয়া পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। প্যারেডে সালামী গ্রহণ ও পরিদর্শন করেন কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)।
প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার উপস্থিত কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি পুলিশ সদস্যদের শৃঙ্খলা বজায় রাখা, ড্রেস রুলস অনুসরণ করে সঠিকভাবে ইউনিফর্ম পরিধান, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, কর্মস্থল ও ব্যারাকের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ও পেশাদার আচরণ করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জনসেবার মান উন্নয়নে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
মাস্টার প্যারেডে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন এস এম সাব্বির হাসান গালিব, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), কুষ্টিয়া।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। মাস্টার প্যারেডের মাধ্যমে পুলিশ সদস্যদের শৃঙ্খলা, পেশাগত দক্ষতা ও কর্মতৎপরতা পর্যালোচনা করা হয় এবং বাহিনীর সার্বিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা