কাশিমপুরে ফার্মেসিতে শিশু রোগী চিকিৎসা ঘিরে প্রশ্ন, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের
গাজীপুর মহানগরীর কাশিমপুর বাসস্ট্যান্ড এলাকার এম এ কাদের কমপ্লেক্সে অবস্থিত প্রিন্স ফার্মেসিকে ঘিরে শিশু রোগীদের চিকিৎসা কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে। সরেজমিনে দেখা যায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফার্মেসিটির সামনে শিশু রোগীদের নিয়ে অভিভাবকদের দীর্ঘ সারি ও ভিড় লক্ষ্য করা যায়।স্থানীয়দের অভিযোগ, ঔষধ ব্যবসায়ী ও পল্লী চিকিৎসক হিসেবে পরিচিত সুভাষচন্দ্র রায় দীর্ঘদিন ধরে এ প্রতিষ্ঠানে শিশু রোগীদের চিকিৎসা দিয়ে আসছেন। অনেকেই তাকে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে পরিচয় দিয়ে চিকিৎসা গ্রহণ করছেন বলেও দাবি করেন এলাকাবাসী।প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, ফার্মেসির ভেতরে রোগী দেখা ও বিভিন্ন রোগের জন্য প্রেসক্রিপশন প্রদান করা হচ্ছে। তবে এ চিকিৎসা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় সরকারি নিবন্ধন, প্রশিক্ষণ ও আইনগত অনুমোদন রয়েছে কিনা—এ নিয়ে প্রশ্ন উঠেছে।অভিযুক্ত সুভাষচন্দ্র রায় নিজেকে পল্লী চিকিৎসক (আরএমপি) হিসেবে পরিচয় দেন। তবে চিকিৎসা প্রদানের বৈধতা, প্রশিক্ষণ ও লাইসেন্স সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বিস্তারিত মন্তব্য করতে অনীহা প্রকাশ করেন এবং সাংবাদিকদের সঙ্গে আলোচনা এড়িয়ে যান।স্থানীয়দের একাংশ জানান, সহজলভ্যতা ও কম খরচের কারণে অনেক অভিভাবক শিশুদের চিকিৎসার জন্য এখানে আসেন। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, শিশুদের চিকিৎসা একটি অত্যন্ত সংবেদনশীল ক্ষেত্র, যেখানে যথাযথ যোগ্যতা, প্রশিক্ষণ ও নিবন্ধন ছাড়া চিকিৎসা প্রদান জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।এদিকে, প্রিন্স ফার্মেসিতে পরিচালিত চিকিৎসা কার্যক্রম আইন ও বিধিমালা অনুযায়ী হচ্ছে কিনা—তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সচেতন মহল।এ বিষয়ে গাজীপুরের সিভিল সার্জন ডা. মোঃ মামুনুর রহমান বলেন, পল্লী চিকিৎসকরা সাধারণত জ্বর, মাথাব্যথা ও সর্দি-কাশির মতো সাধারণ রোগে পরামর্শ দিতে পারেন। তবে প্রেসক্রিপশন প্রদান, ভিজিট গ্রহণ এবং অ্যান্টিবায়োটিক ব্যবহার তাদের জন্য আইনত অপরাধ।
তিনি আরও জানান, বিষয়টি তদন্ত করে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে তদন্ত কমিটি গঠন অথবা মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষার স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারি ও দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
এমএসএম / এমএসএম
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল
শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা