পেলেকে ছুঁলেন ছেত্রী
ব্রাজিলিয়ান লিজেন্ড পেলেকে ছুঁলেন ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী। তার একমাত্র গোলে সাফ চ্যাম্পিয়নশিপের ১৩তম আসরে প্রথম জয় পেল সাতবারের চ্যাম্পিয়নরা।
সাফের প্রথম দুই ম্যাচে বাংলাদেশ ও শ্রীলঙ্কার সঙ্গে হতাশার ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করে ভারত। প্রথম ম্যাচে বাংলাদেশের জাল কাঁপালেও ছেত্রীর গোলের আনন্দ মাটি হয়ে যায় ইয়াসিন আরাফাতের গোলে। ১-১ গোলে ড্র হয় ম্যাচটি। আর শ্রীলঙ্কা নিজেদের রক্ষণ অটুট রেখে গোলশূন্য ড্র আদায় করে।
তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়াল ভারত। নেপালকে ১-০ তে হারাতে গোল করেন ছেত্রী, টুর্নামেন্টে তার দ্বিতীয় গোল। আর আন্তর্জাতিক ফুটবলে ৭৭তম। ব্রাজিলের লিজেন্ড পেলের পাশে স্থান করে নিলেন ব্লু টাইগার্স অধিনায়ক।
১৫ গোল করে সাফে ভারতের শীর্ষ গোলদাতা এখন ছেত্রী। আর এই আসরে দুটি গোল করে মালদ্বীপের আলী আশফাকের সঙ্গে যৌথভাবে এক নম্বরে।
আগামী ১৩ অক্টোবর মালদ্বীপের বিপক্ষে বাঁচা মরার ম্যাচে নামবে ভারত। ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে তারা। বাংলাদেশ ৪ পয়েন্ট সংগ্রহ করে চারে। সমান ৬ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে নেপালকে পেছনে ফেলে শীর্ষে স্বাগতিক মালদ্বীপ।
প্রীতি / প্রীতি
রিয়ালে খেলে যথেষ্ট সম্মান পাচ্ছে না ভিনি : মরিনিও
বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন যিনি
মেসিও কি ১০০০ গোলের আশায় ছুটছেন? যা বললেন মায়ামি কোচ
‘ভালো না করলে এটাই তাদের শেষ সিরিজ’, ৫ ক্রিকেটারকে সতর্ক করলেন আখতার
তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু
মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন
অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি
মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ
প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস
বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা
ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের
মোহামেডান ও কিংসের সহজ জয়