বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মর্মান্তিক মৃত্য
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের সূর্যনগর পূর্বপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ রুপান (৪০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত রুপান মৃত হযরত আলীর ছেলে এবং সূর্যনগর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পরিবারের উপার্জনক্ষম সদস্যদের একজন ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে নেমে এসেছে গভীর শোক।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর প্রায় ১২টার দিকে নিজ বাড়ির আঙিনায় বৈদ্যুতিক ফ্যানের সাহায্যে ধান ওড়ানোর কাজ করছিলেন রুপান। কাজের একপর্যায়ে তিনি বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। ঘটনাটি টের পেয়ে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মৃত্যুবরণ করেন বলে জানা গেছে।
রুপনের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের আবহ সৃষ্টি হয়। স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। প্রতিবেশীরা জানান, রুপান ছিলেন একজন পরিশ্রমী, সৎ ও নিরহংকার মানুষ। কৃষিকাজ ও সংসারের দায়িত্ব পালনে তিনি সবসময় আন্তরিক ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবারটি অপূরণীয় ক্ষতির মুখে পড়েছে। স্থানীয় জনপ্রতিনিধি মোঃ মির্জা সোহেলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
এদিকে, এ ধরনের দুর্ঘটনা এড়াতে বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারে আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন সচেতন মহল। রুপানের মৃত্যুতে সূর্যনগর পূর্বপাড়াসহ আশপাশের এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। তার এ অকাল মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের মাঝে গভীর বেদনার সৃষ্টি করেছে।
Aminur / Aminur
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত