ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন
ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বাস্তবায়নে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে এক্সটেন্ডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ ইউসিসিসিপি- ড্রট প্রকল্পের আওতায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ) এর সহযোগীতায় এই কর্মসূচি উদ্বোধন করা হয়। ১৬ জুন মঙ্গলবার বেলা ১১ টায় উদ্বোধন উপলক্ষে ভেড়ম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ত ভেড়ম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, সহকারি কমিশমার (ভূমি) সাজ্জাদ পারভেজ। প্রকল্পের বিভিন্ন কল্যানমূখি দিক তুলে ধরেন জাকস ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক আবুল বাশার, আরও বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দেলোয়ার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আতিকুর রহমান, জাকস ফাউন্ডেশনের পরিচালক (কার্যক্রম) রফিকুল ইসলাম, কেন্দ্রিয় কার্যালয়ের উপ- পরিচালক (প্রোগ্রাম) ওবায়দুল ইসলাম।
সহকারি কমিশনার (ভূমি) সাজ্জাদ পারভেজ বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষ চারা রোপন করে কার্যক্রমের উদ্বোধন করেন। ভেড়ম উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয় এবং বীরগ্রাম উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের ৮০১ জন শিক্ষার্থীর প্রত্যেককে নিম,অর্জুন জলপাই, আমড়া ও ছফেদা এই ৫ প্রজাতির মোট ৪ হাজার ৫ টি ফলদ ও ওষুধি চারা প্রদান করা হয়।
Aminur / Aminur
কালীগঙ্গায় ট্রলার দুর্ঘটনায় মেয়ের পর মায়ের লাশ উদ্ধার:পরিবারকে আর্থিক সহায়তা
ইউরোপ যাওয়ার স্বপ্ন, লিবিয়ার গানপুদা কারাগারে প্রাণ গেল নবীগঞ্জের মতব্বিরের
সিম খেতে ঘাস কাটতে গিয়ে প্রাণ গেল কিশোর দিনমজুরের
উলিপুরে বৃদ্ধের নৃশংস হত্যা কান্ড নিয়ে পুলিশের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
ধনবাড়ীতে পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষে আহত ৬
মুরাদনগরে লাখ টাকার গোল্ডকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত
পটিয়ার পূজামণ্ডপে এনসিপি নেতারা, বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যয়
নবীনগরে পুকুরে ডুবে প্রাণ গেল জমজ দুই ভাইয়ের
বিলাইছড়িতে প্রধান শিক্ষক দীপু চাকমার বিদায় সংবর্ধনা
তেঁতুলিয়ায় সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের সেমিনার ‘বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন-সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য’ বিষয়ক সেমিনার
বড়লেখায় চাঞ্চল্যকর চুরির মামলার রহস্য উদ্ঘাটন; স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধারসহ গ্রেফতার ৬
ইঞ্জিনসহ ৩ বগি লাইনচ্যুত হয়ে চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগে বিঘ্ন, ভোগান্তিতে যাত্রীরা
ভাঙনের মুখে শত সংসারে মিলনের হাসি, নির্যাতিত নারীদের হাতে ৬৮ লাখ টাকা
Link Copied