ভূরুঙ্গামারীতে ব্রিজের মুখে বাড়ি নির্মাণ, বিপদে শতাধিক মানুষের কৃষি জমি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের খামার পত্র নবীস ঘাটপাড় এলাকায় একটি সেতুর (ব্রিজ) মুখে বসতবাড়ি নির্মাণকে কেন্দ্র করে স্থানীয় জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, নির্মাণাধীন বাড়িটির কারণে এলাকার শতাধিক কৃষকের কৃষি জমিতে সেচ কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সরজমিনে গিয়ে জানা যায়, সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ আনোয়ার হোসেন প্রায় ১৫ বছর আগে একই এলাকার বাসিন্দা মোঃ ছলিম উদ্দিনের কাছ থেকে ৮ শতক জমি ক্রয় করেন। সম্প্রতি তিনি ওই জমিতে বসতবাড়ি নির্মাণের কাজ শুরু করেন। তবে নির্মাণাধীন বাড়িটি একটি গুরুত্বপূর্ণ ব্রিজের মুখে হওয়ায় এলাকাবাসী এর বিরোধিতা করছেন। স্থানীয় কৃষকদের দাবি, ব্রিজ সংলগ্ন এই পথ ও জলপ্রবাহের স্থান দীর্ঘদিন ধরে আশপাশের বিস্তীর্ণ কৃষি জমিতে সেচ সুবিধা নিশ্চিত করে আসছে। সেখানে স্থায়ী স্থাপনা নির্মাণ করা হলে পানি চলাচল বাধাগ্রস্ত হবে এবং শতাধিক কৃষকের জমিতে সেচ সংকট দেখা দিতে পারে। এতে কৃষি উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে উপজেলা নিবার্হী অফিসার ইউএনও অমৃত দেব নাথ কাছে জানতে চাইলে তিনি জানান এলাকাবাসী লিখিত অভিযোগ দিয়েছেন এবং আমি বিষয়টি সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল লতিফ দায়িত্ব দেওয়া হয়েছে। এবিষয়ে ভূরুঙ্গামারী ৫ং সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল লতিফ জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, “নির্মাণকাজ বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে বলা হয়েছে। কোনোভাবেই সাধারণ মানুষের কৃষি জমির সেচ ব্যবস্থায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে স্থাপনা নির্মাণ করা যাবে না।” এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের মতে, জনস্বার্থ ও কৃষি উৎপাদনের স্বার্থে সেচ ব্যবস্থার স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা জরুরি।
এমএসএম / এমএসএম
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল
শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা