গোপালগঞ্জে দুই বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৩০
গোপালগঞ্জে দুটি যাত্রীবাহী বাস ও একটি ট্রাকের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেল সোয়া ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চেচানিয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকাগামী সুন্দরবন পরিবহনের একটি বাস একই দিকে যাওয়া জিএমএস পরিবহনের একটি বাসকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর অপর বাসটিও দুর্ঘটনার কবলে পড়ে। এতে দুটি বাসই মহাসড়কের পাশের খাদে পড়ে যায় এবং ট্রাকটির পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় দুই বাসের অন্তত ৩০ জন যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
চিকিৎসাধীন অবস্থায় জেনারেল হাসপাতালে একজনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে।
এমএসএম / এমএসএম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে ১৮ লাখ টাকার ওষুধ চুরি, গ্রেপ্তার ৪
দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের প্রতিবাদে কাপ্তাইয়ে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ৫ লাখ টাকার ফলের চালান আটক
৫০৭ কোটি টাকার ভুয়া বিল দেয়ায় মাগুরা পল্লী বিদ্যুতের জিএম তাৎক্ষণিক বরখাস্ত
চুনতি অভয়ারণ্যে বনখেকোদের তাণ্ডব
বাঘায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড
পঞ্চগড় পৌর শহরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন
সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার
চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড
প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "
বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী