ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নেত্রকোণার আটপাড়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় অনিয়মের অভিযোগে মানববন্ধন


নেত্রকোনা প্রতিনিধি  photo নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৬-২০২৬ বিকাল ৭:৩৫

নেত্রকোণা আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নে ৪ নং ওয়ার্ড  কান্দাপাড়া লক্ষ্মীপুর গ্রামের প্রকৃত কৃষকদের তালিকা না করায় স্বজনপ্রীতি ও অনিয়মের বিরুদ্ধে  শতাধিক কৃষক মঙ্গলবার দুপুরে গ্রামের সামনে এ মানববন্ধনের আয়োজন করেন। এসময় বক্তব্য রাখেন মোঃ মঞ্জু মিয়া,চান মিয়া,নুর আহমেদ, তৌহিদ মিয়া,জসিম উদ্দিন, রহমতুল্লাহ, আব্দুস সালাম,রহিছ মিয়া,শরিফ মিয়া, সবুজ মিয়া সহ অনেকেই। বক্তৃতায় কৃষকগণ বলেন ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় প্রকৃত কৃষকদের নাম বাদ দিয়ে,স্বজনপ্রীতি করে অ-ক্ষতিগ্রস্ত কৃষকের নাম তালিকাভুক্ত করা হয়েছে।  এর সাথে কৃষি অফিসারসহ সংশ্লিষ্ট কমিটির নেতৃবৃন্দ জড়িত রয়েছেন। 
গতএপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে নেত্রকোণায় ভারী বর্ষণে হাওরের পাকা বোরো ধান তলিয়ে যায়। টানা বৃষ্টির কারণে কাটা ধানও শুকাতে না পারায় পচে নষ্ট হয়ে যায়। ক্ষতি হয় গোখাদ্য খড়েরও। এতে কৃষকদের বিপুল পরিমাণ ক্ষতি হয়। সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর নির্দেশে মাঠে এসে প্রশাসনকে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করার নির্দেশনা দেয়।
কৃষি বিভাগের মতে,তালিকাভুক্ত কৃষকদের সরকার টানা তিন মাস ৩ হাজার টাকা ও ১৫ কেজি চাল প্রতি মাসে সহায়তা দিচ্ছে। শুরু থেকেই অভিযোগ উঠেছিল যে প্রকৃত কৃষককে বাদ দিয়ে অকৃষক ও যাদের ক্ষতি হয়নি এমন কৃষকের তালিকা চূড়ান্ত করা হয়েছে। তালিকায় ইউনিয়ন পরিষদের প্রশাসক মেম্বার,সচিবসহ সংশ্লিষ্টরা স্বজনপ্রীতির পাশাপাশি তালিকাভুক্ত করতে কৃষকদের কাছ থেকে নগদ অর্থ নিয়েছেন এমন অভিযোগও আছে। এই অভিযোগে উপজেলার প্রতিটি ইউনিয়নে ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ ও অসহায় কৃষকেরা। 
স্বরমুশিয়া ইউনিয়নে প্রায় ৪২৭টি কার্ডের মধ্যে প্রায় ৩০০শত কার্ড ১,২,৩, এই তিনটি ওয়ার্ডে দেওয়া হয়েছে। বাকি ৬টি ওয়ার্ডে দেওয়া হয়েছে ১শত। এরমধ্যে ৪নং ওয়ার্ডের কান্দাপাড়া লক্ষিপুর গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক রয়েছে প্রায় ৩০ জন। কিন্তু তালিকায় রয়েছন ২জন। অ-কৃষক ও অ-ক্ষতিগ্রস্ত নেতা কর্মীদের অনেকের নাম রয়েছে তালিকায়।  প্রকৃত কৃষকদের নাম শুধু বাদ পড়েছে। কৃষকদের দাবি তারা প্রকৃত ক্ষতিগ্রস্ত অসহায় গরীব কৃষক।  সরকারের এই সুবিধা থেকে যেন তারা বঞ্চিত না হয়।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ