ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

গাঁজা সেবনের দায়ে তারাগঞ্জে এক ব্যক্তির ১ বছরের কারাদণ্ড


তাপস কুমার রায়, তারাগঞ্জ photo তাপস কুমার রায়, তারাগঞ্জ
প্রকাশিত: ১৬-৬-২০২৬ রাত ১১:৩০
রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরিচালিত মোবাইল কোর্টে গাঁজা সেবন ও ব্যবহারের অপরাধে এক ব্যক্তিকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) রাত সাড়ে ৭টায় পরিচালিত এ মোবাইল কোর্টে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন মোঃ জাকির হোসেন (৪২), পিতা—মৃত ফরিজ মন্ডল, গ্রাম: কুর্শা পঞ্চায়েতপাড়া, উপজেলা: তারাগঞ্জ, জেলা: রংপুর।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, গাঁজা সেবন ও ব্যবহারের অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।অর্থদণ্ড তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেন মোঃ মোনাববর হোসেন, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, তারাগঞ্জ, রংপুর। 
এ সময় প্রসিকিউশন দাখিল করেন এস. এম. এলতাস উদ্দিন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুর।
প্রশাসন জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

এমএসএম / এমএসএম

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা

তিন বন্ধুর হাত ধরে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’