ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

‎নাঙ্গলকোট প্রেসক্লাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ঈদ পূর্নমিলনী উৎসব পালিত


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ১৬-৬-২০২৬ রাত ১১:৩৩

‎কুমিল্লার নাঙ্গলকোট প্রেসক্লাবের আয়োজনে ক্লাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ঈদ পুর্ণমিলনী উপলক্ষে সাংবাদিক মিলন মেলা সোমবার উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের কুমিল্লা জেলা প্রতিনিধি ছাড়াও দাউদকান্দি,  চান্দিনা, কুমিল্লা সদর দক্ষিণ, চৌদ্দগ্রাম, লালমাই, লাকসাম, মনোহরগঞ্জ ও নোয়াখালীর সেনবাগ উপজেলা থেকে সাংবাদিকরা মিলন মেলায় অংশ গ্রহণ করেন।

‎নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লার সভাপতিত্বে ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দৈনিক শিরোনাম সম্পাদক নীতিশ সাহা, এ টি এন বাংলা ও এটিএন নিউজ চ্যানেল কুমিল্লা প্রতিনিধি খায়রুল আহসান মানিক, মানবাধিকার কর্মী আলী আকবর মাছুম, দৈনিক আগামীর সময় কুমিল্লা প্রতিনিধি মীর শাহ আলম, দৈনিক আমাদের সময় কুমিল্লা প্রতিনিধি সাইয়িদ মাহমুদ পারভেজ, দৈনিক ইনকিলাব কুমিল্লার স্টাফ রিপোর্টার সাদিক মামুন, দৈনিক আমার দেশ প্রতিনিধি শাহ আলম শফি, দৈনিক বাংলাদেশ প্রতিদিন কুমিল্লা জেলা প্রতিনিধি মহি উদ্দিন মোল্লা, এখন টিভি কুমিল্লা ব্যুরো প্রধান খালিদ সাইফুল্লাহ, সাংবাদিক এম এস দোহা,

‎লেখক মোতাহের হোসেন মাহবুব, ডি বি সি নিউজ কুমিল্লা প্রতিনিধি নাছির উদ্দীন চৌধুরী, দৈনিক সমাজ কন্ঠ সম্পাদক ও প্রকাশক জসিম উদ্দিন চাষী, দৈনিক নয়া দিগন্ত কুমিল্লা জেলা প্রতিনিধি হাবিবুর রহমান চৌধুরী, এন টি ভি জেলা প্রতিনিধি মাহফুজ নান্টু, কালের কন্ঠ কুমিল্লা জেলা প্রতিনিধি জাহিদ পাটোয়ারী, বাসস কুমিল্লা প্রতিনিধি কামরুল হাসান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক মিয়াজী ,মোহনা টিভি কুমিল্লা প্রতিনিধি শাহাবুদ্দিন, দিনকাল কুমিল্লা জেলা প্রতিনিধি মশিউর রহমান সেলিম, যুগান্তর লাকসাম প্রতিনিধি আবদুল মন্নান , যায়যায়দিন বরুড়া প্রতিনিধি মাসুদ আলম, দৈনিক ইনকিলাব সেনবাগ প্রতিনিধি ফখরুল ইসলাম ,নাঙ্গলকোট প্রেসক্লাব যুগ্ম সাধারণ বেলাল হোসেন রিয়াজ, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন জনি, লালমাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবুল বাশার জয়, দেশ রুপান্তর চৌদ্দগ্রাম প্রতিনিধি মনোয়ার হোসেন নাঙ্গলকোট প্রেসক্লাবে সদস্য সহ নাঙ্গলকোটের কর্মরত সকল সাংবাদিক উপস্থিত ছিলেন।
‎আলোচনা সভায় বক্তারা বলেন, আজকের অনুষ্ঠানটি একটি ব্যাতিক্রমধর্মী অনুষ্ঠান । বর্তমান সময়ে সাংবাদিকদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। পেশাগত চ্যালেঞ্জ মোকাবিলায় সাংবাদিকদের একসঙ্গে কাজ করার বিকল্প নেই। তাঁরা বলেন, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি দায়বদ্ধতা ও নেশার সমন্বয়ে গড়ে ওঠা একটি দায়িত্বশীল কাজ। এ পেশায় টিকে থাকতে হলে সততা, নিষ্ঠা ও পেশার প্রতি ভালোবাসা থাকতে হয়।

‎বক্তারা আরও বলেন, নাঙ্গলকোট প্রেসক্লাবের এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে। অন্য জেলা ও উপজেলাগুলোতেও এ ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে তাঁরা মত দেন। আজ নাঙ্গলকোট প্রেসক্লাব নেতৃবৃন্দ দৃষ্টান্ত স্হাপন করেছেন।

‎দিনব্যাপী অনুষ্ঠিত এ সাংবাদিক মিলন মেলায় কেক কাটা, র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার