শ্রীমঙ্গলে মঞ্চ প্রস্তুত, প্রধানমন্ত্রীর অপেক্ষায় হাজারো মানুষ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রস্তুত করা হয়েছে বিশাল মঞ্চ। এখন শুধু অপেক্ষা প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনের।
আজ বুধবার (১৭ জুন) চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুপুর ১টায় তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
এ উপলক্ষে সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে বাস, সিএনজিচালিত অটোরিকশা ও অন্যান্য যানবাহনে করে সমাবেশস্থলে ভিড় জমাতে শুরু করেছেন দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে পুরো এলাকায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
এসময় প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের পাশাপাশি বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও রোগীদেরকে সহয়তা চেক প্রদান করবেন। অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ইতোমধ্যে প্রধানমন্ত্রী সিলেট থেকে সড়ক পথে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
সরেজমিনে দেখা যায়, শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রীর সমাবেশে নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যোগদান করছে। নানান রঙের পোশাক পরে সমাবেশেস্থলে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ এসেছে, মাঠের একপাশে উপকারভোগীরাও অপেক্ষমান। দলীয় নেতাকর্মীরা দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর দর্শন পেতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
শাহান আলী মুসা বলেন, আমি সকাল ৯টায় এসেছি প্রধানমন্ত্রীকে দেখার জন্য। চায়ের দেশে তিনি এসেছেন এজন্য আমার মতো হাজার হাজার মানুষ আসছে।
এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শ্রীমঙ্গল শহর নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে।
Aminur / Aminur
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল
শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা