রায়গঞ্জে গোয়ালঘরের তালা ভেঙে ৫ গরু চুরি, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের বেড়াবাজুয়া গ্রামে দুই ব্যক্তির গোয়ালঘরের তালা ভেঙে পাঁচটি গরু চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৬ জুন) গভীর রাতে এ ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্তদের প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আমিনুল ইসলাম সরকার জানান, মঙ্গলবার রাতে তিনি গোয়ালঘরে একটি ষাঁড় গরু, একটি বাছুর ও একটি গর্ভবতী গাভী বেঁধে রেখে ঘুমাতে যান। বুধবার সকালে ঘুম থেকে উঠে গোয়ালঘরের তালা ভাঙা দেখতে পান এবং ভেতরে গিয়ে দেখেন, তিনটি গরুই নেই। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় আড়াই লাখ টাকা।
অপর ক্ষতিগ্রস্ত ব্র্যাক কর্মী আব্দুর রাজ্জাক সরকার জানান, তাঁর গোয়ালঘর থেকেও একই রাতে একটি গাভী ও একটি ষাঁড় গরু চুরি হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় দেড় লাখ টাকা। পরিবারের সঞ্চয়ের অর্থ দিয়ে লালন-পালন করা গরুগুলো হারিয়ে তিনি এখন দিশেহারা হয়ে পড়েছেন। ক্ষতিগ্রস্তরা জানান, গরুগুলো তাঁদের পরিবারের গুরুত্বপূর্ণ সম্পদ ও আয়ের অন্যতম উৎস ছিল। এক রাতের ব্যবধানে সব হারিয়ে তাঁরা চরম আর্থিক অনিশ্চয়তায় পড়েছেন। স্থানীয় বাসিন্দারা জানান, সংঘবদ্ধ চোরচক্র পরিকল্পিতভাবে গভীর রাতে এ চুরির ঘটনা ঘটিয়েছে। সাম্প্রতিক সময়ে এলাকায় গবাদিপশু চুরির ঘটনা বেড়ে যাওয়ায় বাসিন্দাদের মধ্যে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে। তাঁরা চোরদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে খবর পেয়ে পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং চুরি হওয়া গরু উদ্ধারে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।
Aminur / Aminur
মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার