শেরপুরে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
শেরপুরে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুরের সম্মেলন কক্ষ মহারশীতে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় ১৫ (পনেরো) দিনব্যাপী ট্রেডভিত্তিক প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, শেরপুর ফরিদা ইয়াসমিন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, অনগ্রসর জনগোষ্ঠীকে মূলধারার উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত করতে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। তিনি প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে অংশগ্রহণকারীরা আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন এবং নিজেদের আর্থ-সামাজিক অবস্থার ইতিবাচক পরিবর্তন ঘটাতে সক্ষম হবেন বলে মত প্রকাশ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়, শেরপুরের উপপরিচালক কামরুজ্জামান খান। এ সময় উপপরিচালক, স্থানীয় সরকার ও শেরপুর পৌরসভা প্রশাসক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক ওবায়দুর রহমান, শেরপুর সদর উপজেলা সমাজসেবা অফিসার আরিফুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। রবিদাস, নরসুন্দর, মুচি ও অন্যান্য অনগ্রসর জনগোষ্ঠীর সদস্যদের অংশগ্রহণে আয়োজিত এ প্রশিক্ষণে টেইলরিং (কাটিং অ্যান্ড সেলাই) এবং গবাদিপশু পালন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধি ও টেকসই জীবিকায়নের সুযোগ সৃষ্টি হবে বলে অনুষ্ঠানে আশা বাদ ব্যক্ত করা হয়।
Aminur / Aminur
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল
শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা