ঝিনাইদহে স্বাস্থ্যসম্মত সর্বাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী
ঝিনাইদহ পৌরসভায় গবাদি পশু জবাই ও প্রক্রিয়াজাতকরণের লক্ষ্যে নির্মিত দেশের অন্যতম সর্বাধুনিক কসাইখানার শুভ উদ্বোধন করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাড. মোঃ আসাদুজ্জামান। বুধবার (১৭ জুন) সকাল ১০টায় এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঝিনাইদহ পৌরসভার পবহাটী কলার হাট সংলগ্ন স্থানে এই কসাইখানাটির উদ্বোধন করা হয়। বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন প্রাণিসম্পদ অধিদপ্তরের "লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্ট (LDDP)" এর আওতায় প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে এই মেগা প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৫ জানুয়ারি এলডিডিপি এবং ঝিনাইদহ পৌর কর্তৃপক্ষের মধ্যে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পরবর্তীতে ২০২৩ সালের ৬ আগস্ট ঠিকাদারি প্রতিষ্ঠান "ক্রিস্টালটেক-এনএকে (জেভি)" এর নির্মাণ কাজ শুরু করে। দীর্ঘ আড়াই বছরের নির্মাণ প্রক্রিয়া শেষে চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে আধুনিক কসাইখানাটি ঝিনাইদহ পৌরসভার কাছে হস্তান্তর করা হয়। ৪৯ শতক জমির ওপর নির্মিত এই কসাইখানার মূল উৎপাদন বা পশু জবাইয়ের স্থানটি আড়াই হাজার বর্গফুট এলাকাজুড়ে বিস্তৃত এবং এর নির্মাণে সর্বমোট ব্যয় হয়েছে ১০ কোটি ৮২ লাখ ৩১ হাজার টাকা।
ঝিনাইদহের পৌর প্রশাসক রথীন্দ্র নাথ রায় জানান, এই স্বয়ংক্রিয় কসাইখানায় গরু ও ছাগল আলাদাভাবে প্রক্রিয়াজাতকরণের জন্য দুটি পৃথক "স্লটার লাইন" রয়েছে, যেখানে প্রতি ঘণ্টায় ১০ থেকে ১২টি গরু এবং ২০টি ছাগল সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত উপায়ে জবাই করা সম্ভব। পশু জবাইয়ের আগে তাদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করার জন্য রয়েছে বিশেষ হোল্ডিং জোন। এছাড়া সম্পূর্ণ জীবাণুমুক্ত উপায়ে চামড়া ছড়ানো ও কাটার জন্য স্লটার বক্স, ওভারহেড রেল, চামড়া তোলার মেশিন, ইলেকট্রিক করাতসহ মাংস সংরক্ষণের জন্য আধুনিক চিলিং রুমের ব্যবস্থা রয়েছে। বর্জ্য পরিশোধনের জন্য এখানে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং ফিল্টার বেডসহ বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। ঝিনাইদহ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোস্তাক আহম্মেদ মিল্টন জানান, এটি চালু হওয়ার ফলে পৌরবাসী সম্পূর্ণ রোগমুক্ত ও স্বাস্থ্যসম্মত মাংসের নিশ্চয়তা পাবেন এবং যত্রতত্র পশু জবাইয়ের পরিবেশ দূষণ থেকে শহর রক্ষা পাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—ঝিনাইদহ জেলা প্রশাসক মোঃ নোমান হোসেন, নবাগত পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাছান (পিপিএম সেবা), জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম. এ. মজিদ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Aminur / Aminur
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত