দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
দুর্নীতিবিরোধী গণসচেতনতা সৃষ্টি এবং দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার লক্ষ্যে ফরিদপুরের মধুখালীতে দুর্নীতি প্রতিরোধবিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুন) সকাল ১১টায় মধুখালী উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আক্তার হোসেন মুন্সীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুরের উপসহকারী পরিচালক মোঃ শফিউল্লাহ, দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুরের সহকারী পরিচালক মোঃ শামীম আহমেদ, মধুখালী উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার রাশেদুল ইসলাম এবং মধুখালী প্রেসক্লাবের সভাপতি মো. মনিরুজ্জামান মৃধা (মন্নু)।
এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সুধীজন উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় বনাম মাহমুদুন্নবী উচ্চ বিদ্যালয় এবং আড়পাড়া উচ্চ বিদ্যালয় বনাম বাগাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীরা দুর্নীতির কুফল, প্রতিরোধের উপায় এবং নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে।
প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বক্তারা দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের সচেতন ও নৈতিক নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
এমএসএম / এমএসএম
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল
শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা