নাঙ্গলকোটে ৭৫ জন সুবিধাভোগীর মাঝে হাঁস-মুরগি, মাছের পোনা ও নগদ অর্থ বিতরণ
গ্রামীণ জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়ন ও স্বাবলম্বিতা অর্জনের লক্ষ্যে নাঙ্গলকোটে অনুষ্ঠিত হয়েছে হাঁস-মুরগী এবং মাছের পোনা বিতরণ ও প্রশিক্ষণ কর্মসূচি-২০২৬।
ব্র্যাক-নাঙ্গলকোট এরিয়া অফিস (চাঁদপুর-০৩)-এর উদ্যোগে ব্লাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি এই প্রশিক্ষণ ও সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। গ্রামীণ নারী ও পুরুষদের মৎস্যচাষ এবং হাঁস-মুরগী লালন-পালনে দক্ষ করে তোলাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।
এতে এলাকার মোট ৭৫ জন সুবিধাভোগীকে প্রত্যক্ষ সহায়তা প্রদান করা হয়। এর মধ্যে মৎস্যচাষের জন্য ২৪ জনকে ১ হাজার করে মাছের পোনা, ১৮ জনকে ১০টি করে হাঁসের বাচ্চা এবং ৩৩ জনকে ১০টি করে মুরগীর বাচ্চা দেওয়া হয়। উপকরণ বিতরণের পাশাপাশি খামারিদের হাতে নগদ অর্থও তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকা ব্যবস্থাপক (দাবি) মোহাম্মদ হাসান আলী, এলাকা ব্যবস্থাপক (প্রগতি) এ,ম বিজয় রাজ ভর, শাখা ব্যবস্থাপক (বিসিইউপি) সিরাজুল ইসলাম, বিজনেস ডেভেলপমেন্ট ইউনিটের মোহাম্মদ নুরুন্নবী সরকার, আইন সহায়তা কর্মসূচীর ইউনা আক্তার, শাখা ব্যবস্থাপক (দাবি, শ্রীহাস্য বাজার) দুলাল চন্দ্র, সহকারী শাখা ব্যবস্থাপক (বিসিইউপি) আবুল কালাম আজাদ এবং কৃষি ও বীমা ইউনিটের জিহাদ আলম বিজয় প্রমূখ।
উপস্থিত অতিথিবৃন্দ বলেন, এ ধরনের উদ্যোগ গ্রামীণ অর্থনীতিকে মজবুত করতে এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে কার্যকরী ভূমিকা রাখবে।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত