ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

হাসপাতাল থেকে জেলহাজতে ধর্ষণ মামলায় গ্রেপ্তার শিবির নেতা জিসান


শরিফুল ইসলাম, দাউদকান্দি photo শরিফুল ইসলাম, দাউদকান্দি
প্রকাশিত: ১৭-৬-২০২৬ দুপুর ১:৫২

ধর্ষণ ও জোরপূর্বক ভ্রূণ নষ্ট করার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বহিষ্কৃত কেন্দ্রীয় নেতা জিসান মিয়া প্রধানকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) বিকেলে কুমিল্লার আদালতে হাজির করা হলে বিচারক তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে চার দিন ধরে পুলিশি পাহারায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন জিসান। তাঁর শারীরিক অবস্থা নিয়ে বিতর্ক দেখা দিলে হাসপাতাল কর্তৃপক্ষ চার সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করে। বোর্ডের সদস্যরা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণ শেষে তাঁকে সুস্থ বলে মত দেন। ওই প্রতিবেদনের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে ছাড়পত্র দেয়।
পুলিশ সূত্রে জানা গেছে, দাউদকান্দি উপজেলার এক বিধবা নারী জিসানের বিরুদ্ধে ধর্ষণ ও জোরপূর্বক ভ্রূণ নষ্ট করার অভিযোগে মামলা দায়ের করেন। মামলার পর গত শুক্রবার রাতে জিসানকে গ্রেপ্তার দেখানো হয়। তবে অসুস্থতার কারণ দেখিয়ে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। পরে মেডিকেল বোর্ডের প্রতিবেদনে সুস্থ প্রমাণিত হলে তাঁকে আদালতে সোপর্দ করা হয়।
জিসান মিয়া প্রধান ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং সংগঠনটির কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি ছিলেন। মামলার ঘটনায় সংগঠনটি তাঁকে বহিষ্কার করেছে বলে বিভিন্ন গণমাধ্যমে জানানো হয়েছে।
এদিকে মামলার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।  

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার