শান্তিগঞ্জে সচেতন নাগরিক পরিষদের কমিটি গঠন: মঞ্জুর সভাপতি, সিতু সম্পাদক
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় জনকল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংগঠন সচেতন নাগরিক পরিষদ-এর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১টায় শান্তিগঞ্জ বাজারের সুহেল কমিউনিটি সেন্টারে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও যুক্তরাজ্য প্রবাসী রেজাউল কবির জায়গীরদার রাজার সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনায় অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি মো. মঞ্জুর আহমেদ।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাও. খলিলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা মো. ফরিদুর রহমান ফরিদ, সিনিয়র সহ-সভাপতি ইরান উদ্দিন, ফারুক মিয়া, উপদেষ্টা রাধিকা রঞ্জন তালুকদার, রাজা মিয়া, জিয়াউর রহমান তুহিন, মো. হাসান মিয়া এবং নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক সিতু মিয়া প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাও. তাকবীর হোসেন।
সম্মেলনের শেষ পর্বে সর্বসম্মতিক্রমে মো. মঞ্জুর আহমেদকে সভাপতি, সিতু মিয়াকে সাধারণ সম্পাদক এবং মাও. খলিলুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে দুই বছর মেয়াদি ১৩১ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।
পরে নবনির্বাচিত কমিটির সদস্য ও উপদেষ্টাদের ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত পরিষদের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত