নগরকান্দায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত
অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সালথায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুন) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তানিয়া হক, জেলা ম্যানেজার (এভিসিবি) তৃতীয় পর্যায় প্রকল্প মোঃ শরিফুল ইসলাম, উপজেলা সমন্নয়কারী (এভিসিবি) তৃতীয় পর্যায় প্রকল্প মোছাঃ রুবিনা বেগম, বিভিন্ন দপ্তর প্রধান, সাংবাদিক, এনজিও প্রতিনিধি।
কর্মশালায় জানানো হয়, গ্রাম আদালতে অল্প সময়ে, স্বল্প খরচে ও সহজ প্রক্রিয়ায় বিরোধ নিষ্পত্তির সুযোগ রয়েছে। এখানে পক্ষগণ নিজের কথা নিজে বলতে পারে এবং আইনজীবীর প্রয়োজন হয় না। সমঝোতার ভিত্তিতে বিরোধ নিষ্পত্তি হওয়ায় নতুন বিরোধ সৃষ্টির সম্ভাবনাও কম থাকে। দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে নারী, প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ সহজেই এ সেবা গ্রহণ করতে পারেন।
গ্রাম আদালতের সাফল্য তুলে ধরে আরও জানানো হয়, ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের মে মাস পর্যন্ত সালথা উপজেলায় মোট ৬৫৫টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে নিষ্পত্তির হার ৯৭.৮৬ শতাংশ এবং বাস্তবায়িত সিদ্ধান্তের হার ৯৬.৮৮ শতাংশ। ক্ষতিপূরণ আদায় হয়েছে ৪৪,৭৯,২০০ টাকা। নারী আবেদনকারী ছিলেন ১৮৭ জন এবং বিচার প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ ১৬.০৪ শতাংশ। এছাড়া ৩৫ হাজারের বেশি মানুষকে সচেতন করা হয়েছে এবং উচ্চ আদালত থেকে প্রেরিত মামলা ছিল ৪৪টি।
এমএসএম / এমএসএম
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল
শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা