ঢাকা বুধবার, ১৭ জুন, ২০২৬

পলিথিন মোড়ানো অবস্থায় এক নবজাতক পাওয়া গেলো, দ্রুত পদক্ষেপ নিলেন মিরসরাইয়ের ইউনো


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৬-২০২৬ দুপুর ৪:৪

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় পলিথিনে মোড়ানো অবস্থায় এক নবজাতক কন্যাশিশু পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৬ ই জুন) সকালে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় এলাকার ভোলা সওদাগর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য, সকাল আনুমানিক ১০টার দিকে একটি বাড়ির প্রধান দরজার সামনে রাখা একটি পলিথিন ব্যাগে নড়াচড়া লক্ষ্য করেন পরিবারের সদস্যরা। এরপর ভেতর থেকে কান্নার শব্দ শুনে তারা ব্যাগটি খুলে দেখেন সদ্য জন্ম নেওয়া একটি কন্যাশিশু সেখানে পড়ে আছে। শিশুটির শরীরে তখনো নবজাতকের নাভির চিহ্নও ছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে মঙ্গলবার  বারইয়ারহাট পৌরসভার শেফা ইনসান হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানে শিশুটির চিকিৎসা চলছে।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এস. এ ফারুক জানান, সকাল ১১টার দিকে স্থানীয়রা নবজাতকটিকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসার পর শিশুটির অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

এ বিষয়টি সম্পর্কে মিরসরাই  উপজেলা  নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার বলেন,   ঘটনাটি আইন শৃঙ্খলা বাহিনী  খতিয়ে দেখছে ,  শিশুটিকে পরিত্যাগের পেছনে কারা জড়িত তা শনাক্তের চেষ্টা চলছে।  উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাবরিনা লিনা   শিশুটির নিবিড় চিকিৎসার বিষয়ে কাজ করছে এবং খোঁজ খবর রাখছে। 

এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কে বা কারা নবজাতক শিশুটিকে এভাবে ফেলে গেছে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও আলোচনা চলছে।

এমএসএম / এমএসএম

পটুয়াখালীতে সেফটি ট্যাংকিতে নেমে দুই শ্রমিকের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে ৬৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে হোমনাবাসীর জনজীবন বিপর্যস্ত

বাকেরগঞ্জে মুরগির খামারের বিষ্ঠার দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী, দুর্গন্ধ থেকে প্রতিকার পেতে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল

পেকুয়ায় রাস্তাজুড়ে উড়ছে শতশত আর্জেন্টিনার পতাকা, বিশ্বকাপ ঘিরে উৎসবের আমেজ

সলঙ্গায় মহাসড়কের সেতুর নিচ থেকে মরদেহ উদ্ধার

বাঘায় জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময়: সড়ক সমস্যার সমাধান ও সরকারি সেবা তৃণমূলে পৌঁছানোর আশ্বাস

‘এক গ্রাম, এক শিল্প’ মডেলে কর্মসংস্থান, শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়নের উদ্যোগ

কুমিল্লায় ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি

ধর্মীয় সম্প্রীতির আবহে তাড়াশে নব বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা উৎসব

রায়গঞ্জে শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

আত্রাই থানায় নতুন ওসি হিসেবে মো. মাহবুব আলমের যোগদান

যশোরে গভীর রাতে একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা