ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

বিরামপুর সীমান্তে স্থানীয় যুবকদের অংশগ্রহণে মাদক প্রতিরোধ কমিটি গঠন


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ১৭-৬-২০২৬ দুপুর ৪:৫

দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার সীমান্তবর্তী কাটলা ইউনিয়নে মাদক চোরাচালান বন্ধ ও মাদক সেবনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা তৈরি করতে মাদক প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে।

গতকাল সন্ধ্যায় উপজেলার কাটলা হাইস্কুলের হলরুমে অনুষ্ঠিত এক আলোচনা সভা শেষে স্থানীয় যুবকদের নিয়ে 'কাটলা মাদক প্রতিরোধ কমিটি' গঠন করা হয়। কাটলা হাইস্কুলের সহকারী শিক্ষক রেজাউল করিম ওরফে মিলনের সভাপতিত্বে, সভায় বক্তব্য রাখেন, কাটলা হাট-বাজার বণিক কমিটির সাধারণ সম্পাদক সামসুল মিয়া, কাটলা মেধাবিকাশ হাইস্কুলের পরিচালক ও দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি মাহাবুর রহমান, প্রথম আলো প্রতিনিধি নূরে আলম সিদ্দিকী, কাটলা হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক মাগরিব বিন আফাজ ও স্থানীয় ব্যবসায়ী লোকমান হোসেন।

সভায় বক্তারা সীমান্তবর্তী কাটলা ইউনিয়নের কাটলাবাজার, দাউদপুর, দামোদরপুর, মাধুপুর, খিয়ারমামুদপুর ও শৈলানসহ ১৯টি মাদক কেনাবেচার স্থানের কথা উল্লেখ করেন। কাটলা ইউনিয়নে মাদক প্রতিরোধে একটি মূল কমিটিসহ উল্লিখিত এসব স্থানে আরও ১৯টি উপ-কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। এসব কমিটি এলাকায় মাদক চোরাচালান বন্ধে ও মাদকসেবীদের মাদক থেকে দূরে থাকতে মাদকের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের বাড়ি বাড়ি তাদের মাঝে জনসচেতনতা তৈরি করা হবে। এ ক্ষেত্রে মাদক প্রতিরোধ কমিটি উপজেলা প্রশাসন ও পুলিশ বিভাগকে সহযোগিতা করবে বলে সভায় বক্তারা আলোচনা করেন।

সভা শেষে বিভিন্ন শ্রেণি পেশায় সম্পৃক্ত ও মাদকের সঙ্গে সম্পৃক্ত নয় এমন ব্যক্তিদের নিয়ে ৭ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সভায় সাংবাদিক, স্থানীয় খেলোয়াড়, ব্যবসায়ী, শিক্ষার্থী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত