বারহাট্টায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
নেত্রকোনার বারহাট্টা পুলিশের বিশেষ অভিযানে আড়াই বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আলোকদিয়া এলাকায় অভিযান চালিয়ে (১৬ জুন) মঙ্গলবার মধ্যরাতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামি হলেন, বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের আলোকদিয়া গ্রামের মো. লাল মিয়ার ছেলে মো. চঞ্চল মাহমুদ (৩২)। তিনি নেত্রকোনা মডেল থানার মামলা নং- ১(১২)১৫ এর ২ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।
পুলিশ জানায়, বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দামের দিকনির্দেশনায় পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
বারহাট্টা থানার ওসি চম্পক দাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত পলাতক আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নেত্রকোনা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল
শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা