ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

আত্রাই থানায় নতুন ওসি হিসেবে মো. মাহবুব আলমের যোগদান


ওমর ফারুক, আত্রাই photo ওমর ফারুক, আত্রাই
প্রকাশিত: ১৭-৬-২০২৬ দুপুর ৪:৮

 নওগাঁর আত্রাই থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. মাহবুব আলম। পূর্ববর্তী ওসি মো. আব্দুল করিমের বদলিজনিত কারণে গতকাল মঙ্গলবার (১৬ জুন) দুপুর ২ ঘটিকায় তিনি এ পদে যোগদান করেন।

​দায়িত্ব গ্রহণের পর নবাগত ওসি মো. মাহবুব আলম আত্রাইয়ের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টার প্রতিশ্রুতি দেন। তিনি এলাকাবাসীর নিরাপত্তা ও সেবা নিশ্চিত করার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

​পুলিশ-জনতা সম্পর্ককে আরও গতিশীল ও জোরদার করার আহ্বান জানিয়ে নবাগত ওসি বলেন, আত্রাইকে একটি মাদকমুক্ত ও শান্তিপূর্ণ উপজেলা হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। আমি আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে জনসেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর। বিশেষ করে ভিকটিম ও অসহায় মানুষ যেন কোথাও কোনো প্রকার হয়রানির শিকার না হন এবং তারা যেন নির্ভয়ে আমার কাছে এসে সঠিক বিচার ও সেবা পান, সেই পরিবেশ নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য।

​তিনি আরও বলেন, অপরাধ দমন ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় তিনি আত্রাইয়ের জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যেতে চান। এজন্য তিনি স্থানীয় সুধীজন, জনপ্রতিনিধি ও সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন।

​মো. মাহবুব আলমের যোগদানের খবরে আত্রাই থানার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তাকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানিয়েছেন। এলাকার সচেতন নাগরিকরাও নতুন ওসির দায়িত্ব পালনকালে তার সর্বাঙ্গীন সফলতা কামনা করেছেন।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক