ঢাকা বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

ধর্মীয় সম্প্রীতির আবহে তাড়াশে নব বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা উৎসব


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৬-২০২৬ দুপুর ৪:৯

সিরাজগঞ্জের তাড়াশে ধর্মীয় ভাবগাম্ভীর্য, ধর্মীয় সম্প্রীতির আবহে ও অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ ও শ্রী শ্রী গোপালদেব মন্দিরে নব বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ওই উৎসব উপলক্ষ্যে মন্দির প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি তাড়াশ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সনাতন ধর্মাবলম্বী ভক্তদের পাশাপাশি এই আনন্দ শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। বর্ণাঢ্য এ র‍্যালিটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান। এ সময় উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি স ম আফছার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক দুলাল হোসেন, বিএনপি নেতা ওবায়দুল হোসেন এবং উপজেলা যুবদলের সভাপতি এফ এম শাহ আলম। এছাড়াও জেলা ও উপজেলা বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক সনাতনী ভক্তবৃন্দ এতে অংশ নেন। র‍্যালি শেষে শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ ও শ্রী শ্রী গোপালদেব বিগ্রহ মন্দির প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মন্দিরের সেবায়েত ও সাধারণ সম্পাদক আশুতোষ সান্যালের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় বক্তারা ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে উৎসব উদযাপনের ওপর গুরুত্বারোপ করেন।

এমএসএম / এমএসএম

ইউরোপ যাওয়ার স্বপ্ন, লিবিয়ার গানপুদা কারাগারে প্রাণ গেল নবীগঞ্জের মতব্বিরের

সিম খেতে ঘাস কাটতে গিয়ে প্রাণ গেল কিশোর দিনমজুরের

উলিপুরে বৃদ্ধের নৃশংস হত্যা কান্ড নিয়ে পুলিশের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

ধনবাড়ীতে পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষে আহত ৬

মুরাদনগরে লাখ টাকার গোল্ডকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

পটিয়ার পূজামণ্ডপে এনসিপি নেতারা, বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যয়

নবীনগরে পুকুরে ডুবে প্রাণ গেল জমজ দুই ভাইয়ের

বিলাইছড়িতে প্রধান শিক্ষক দীপু চাকমার বিদায় সংবর্ধনা

তেঁতুলিয়ায় সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের সেমিনার ‘বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন-সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য’ বিষয়ক সেমিনার

বড়লেখায় চাঞ্চল্যকর চুরির মামলার রহস্য উদ্ঘাটন; স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধারসহ গ্রেফতার ৬

ইঞ্জিনসহ ৩ বগি লাইনচ্যুত হয়ে চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগে বিঘ্ন, ভোগান্তিতে যাত্রীরা

ভাঙনের মুখে শত সংসারে মিলনের হাসি, নির্যাতিত নারীদের হাতে ৬৮ লাখ টাকা

পটুয়াখালীর রাঙ্গাবালীর ৬ মণ্ডপে বিএনপির আর্থিক অনুদান ও শাড়ি বিতরণ