বাঘায় জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময়: সড়ক সমস্যার সমাধান ও সরকারি সেবা তৃণমূলে পৌঁছানোর আশ্বাস
উপজেলার সার্বিক উন্নয়ন ও জনগণের সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দিলেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। মঙ্গলবার ১৬ জুন বিকেল সাড়ে ৩টায় বাঘা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
উপজেলা প্রশাসন, বাঘার উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শাম্মী আক্তার তমা।এর আগে সকাল ১১টায় জেলা প্রশাসক বাঘায় সৌজন্য সফরে আসেন। সফরকালে উপজেলা পরিষদ চত্বরে মাননীয় প্রধানমন্ত্রীর ‘পাঁচ বছরে পঁচিশ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে গাছের চারা রোপণ ও বিতরণ করেন।
তিনি উপজেলা সহকারী কমিশনার ভূমি কার্যালয়, সাব-রেজিস্ট্রি অফিস, বাঘা পৌরসভা, ঐতিহাসিক স্থান ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ একাধিক সরকারি দপ্তর পরিদর্শন করেন। পরিদর্শন শেষে উপজেলা প্রশাসন ভবনের সামনে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার, সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ করা হয়।
মতবিনিময় সভায় শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অবকাঠামো, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সরকারি সেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারীরা স্থানীয় সড়ক সমস্যা, পানি নিষ্কাশন, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নসহ নানা বিষয় তুলে ধরেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা থানার ওসি সেরাজুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান জনি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু জাফর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বাশির, উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক ও সুধীজন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, “সরকারের উন্নয়ন কার্যক্রম তৃণমূল পর্যায়ে কার্যকরভাবে বাস্তবায়নের জন্য প্রশাসন, জনপ্রতিনিধি ও জনগণের মধ্যে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বাঘার দীর্ঘদিনের সড়ক সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকভাবে কাজ করতে হবে।”
সভা শেষে জেলা প্রশাসককে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
স্থানীয় সুধীজনরা মনে করেন, এ ধরনের মতবিনিময় সভা নিয়মিত হলে উন্নয়ন পরিকল্পনা আরও বাস্তবসম্মত হবে এবং প্রশাসন ও জনগণের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী হবে।
এমএসএম / এমএসএম
পটুয়াখালীতে সেফটি ট্যাংকিতে নেমে দুই শ্রমিকের মৃত্যু
ঠাকুরগাঁওয়ে ৬৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে হোমনাবাসীর জনজীবন বিপর্যস্ত
বাকেরগঞ্জে মুরগির খামারের বিষ্ঠার দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী, দুর্গন্ধ থেকে প্রতিকার পেতে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল
পেকুয়ায় রাস্তাজুড়ে উড়ছে শতশত আর্জেন্টিনার পতাকা, বিশ্বকাপ ঘিরে উৎসবের আমেজ
সলঙ্গায় মহাসড়কের সেতুর নিচ থেকে মরদেহ উদ্ধার
বাঘায় জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময়: সড়ক সমস্যার সমাধান ও সরকারি সেবা তৃণমূলে পৌঁছানোর আশ্বাস
‘এক গ্রাম, এক শিল্প’ মডেলে কর্মসংস্থান, শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়নের উদ্যোগ
কুমিল্লায় ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি
ধর্মীয় সম্প্রীতির আবহে তাড়াশে নব বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা উৎসব
রায়গঞ্জে শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
আত্রাই থানায় নতুন ওসি হিসেবে মো. মাহবুব আলমের যোগদান