ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

ফাইনালে পথে এগোতে মুখোমুখি ব্যাঙ্গালুরু-কোলকাতা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১-১০-২০২১ দুপুর ১২:৫৭

হারলেই বিদায়, জিতলে বাড়বে অপেক্ষা— এমনই এক প্লে অফে মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও কোলকাতা নাইট রাইডার্স। ‘ডু অর ডাই’ - এ পরিণত হওয়া এলিমেনেটর ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত আটটায়।

শারজায় অনুষ্ঠিতব্য ম্যাচটিতে জয়ী দলের ফাইনালে উঠতে পেরোতে হবে আরো এক ধাপ। প্রথম কোয়ালিফায়ারে চেন্নাইয়ের কাছে হার মানা দিল্লির বিপক্ষে খেলতে হবে দ্বিতীয় কোয়ালিফাই। আগামী ১৩ তারিখ দিল্লির বিপক্ষে সেই ম্যাচেই নির্ধারিত হবে ফাইনালে ধোনির চেন্নাইয়ের বিপরীতে কে থাকে!

লিগ টেবিলে মুম্বাইয়ের সঙ্গে শেষ মুহুর্তে নেট রান রেটে এগিয়ে থেকে প্লে অফে এসেছে কোলকাতা। বিপরীতে শেষ ৭ ম্যাচের চারটিতে জিতেই দারুণ ছন্দে আছেন বিরাট কোহলির দল। আজকের এলিমেনেটরে কোলকাতার অধিনায়ক ইয়ন মরগান পাচ্ছেন না দলের অন্যতম অলরাউন্ডার সাকিব আল হাসানকে। তাকে চিন্তার রাখছেন আন্দ্রে রাসেলের ফিটনেসও।

ব্যাঙ্গালুরু শেষ ম্যাচে দিল্লিকে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে। তাদের দলে কোন চোট নেই। সেকারণে অপরিবর্তিত দল নিয়েই খেলতে পারেন তারা। দলের ব্যাটসম্যানরা বেশ ফর্মে ফিরেছে সেটা নিশ্চয়ই কোহলিকে স্বস্তি দিবে। অন্যদিকে কোয়ালিফাই করতে মরিয়া কোলকাতাও ছাড় দিবেন না! তাই ম্যাচটিতে হাড্ডাহাড্ডি এক লড়াই দেখার অপেক্ষাই করা যেতে পারে। ম্যাচটি সরাসরি দেখাবে জিটিভি।

কোলকাতা সম্ভাব্য একাদশ: শুবমান গিল, ভেঙ্কাটেশ আইয়ার, রাহুল ত্রিপাঠি, নিতিশ রানা, ইয়ন মরগান (অধিনায়ক), দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, লকি ফার্গুসন, শিবাম মাভি ও বরুণ চক্রবর্তী।

ব্যাঙ্গালুরু সম্ভাব্য একাদশ: বিরাট কোহলি (অধিনায়ক), দেবদুত পাদ্দিকাল, কেএস ভারত, গ্লেন ম্যাক্সওয়েল, এবিডি ভিলিয়ার্স, ড্যান ক্রিস্টিয়ান, জর্জ গার্টন, হার্শাল প্যাটেল, মোহাম্মদ সিরাজ, যুবেন্দ্র চাহাল ও শাবাজ আহমেদ।

প্রীতি / প্রীতি

রিয়ালে খেলে যথেষ্ট সম্মান পাচ্ছে না ভিনি : মরিনিও

বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন যিনি

মেসিও কি ১০০০ গোলের আশায় ছুটছেন? যা বললেন মায়ামি কোচ

‘ভালো না করলে এটাই তাদের শেষ সিরিজ’, ৫ ক্রিকেটারকে সতর্ক করলেন আখতার

তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু

মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব