ঢাকা বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

পেকুয়ায় রাস্তাজুড়ে উড়ছে শতশত আর্জেন্টিনার পতাকা, বিশ্বকাপ ঘিরে উৎসবের আমেজ


পেকুয়া প্রতিনিধি photo পেকুয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৬-২০২৬ দুপুর ৪:২৫

ফিফা বিশ্বকাপ ফুটবলের উত্তাপ ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। এরই ধারাবাহিকতায় কক্সবাজারের পেকুয়া উপজেলার আহমদ ডিলার চৌমুহনীতে দেখা গেছে এক ব্যতিক্রমী উৎসবমুখর পরিবেশ। সেখানে রাস্তাজুড়ে উড়ছে শতশত আর্জেন্টিনার পতাকা।

এছাড়াও পৌরসভার প্রধান সড়ক, অলিগলি, বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন মোড়ে শতশত আর্জেন্টিনার পতাকা উড়তে দেখা যাচ্ছে। প্রিয় দলকে সমর্থন জানাতে কয়েক সপ্তাহ ধরেই নানা আয়োজন করে আসছেন আর্জেন্টিনা সমর্থকরা।

বিশেষ করে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন শুরু হওয়ার পর থেকে সমর্থকদের উচ্ছ্বাস যেন আরও কয়েকগুণ বেড়ে গেছে। উপজেলার বিভিন্ন এলাকায় বাঁশের খুঁটি ও দড়ি ব্যবহার করে দীর্ঘ সারিতে টানানো হয়েছে আকাশছোঁয়া নীল-সাদা পতাকা। সন্ধ্যা নামলেই পতাকার নিচে জড়ো হচ্ছেন তরুণ-যুবকরা। চলছে আড্ডা, খেলা বিশ্লেষণ এবং প্রিয় দলকে নিয়ে নানা আলোচনা।

স্থানীয় আর্জেন্টিনা সমর্থকরা জানান, বিশ্বকাপ এলেই পেকুয়ায় ফুটবলপ্রেমীদের মধ্যে অন্যরকম প্রাণচাঞ্চল্য দেখা যায়। তবে এবারের আয়োজন অতীতের যেকোনো সময়ের চেয়ে বড়। শতশত পতাকা টানিয়ে এবং বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করে বিশ্বকাপকে উৎসবে রূপ দেওয়া হয়েছে।

এদিকে আর্জেন্টিনার প্রথম ম্যাচে দুর্দান্ত জয় সমর্থকদের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে। বিশ্বকাপের গ্রুপ ‘জে’-এর ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ৩-০ গোলে আলজেরিয়াকে পরাজিত করেছে। দলের অধিনায়ক লিওনেল মেসি হ্যাটট্রিক করে ইতিহাস গড়েছেন। এই ম্যাচে তিনটি গোলই করেন মেসি, যা বিশ্বকাপ মঞ্চে তাঁর প্রথম হ্যাটট্রিক। একই সঙ্গে তিনি বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাদের একজনের রেকর্ডও স্পর্শ করেছেন। ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে আর্জেন্টিনা। মেসির নেতৃত্বে একের পর এক আক্রমণে বিপর্যস্ত হয়ে পড়ে আলজেরিয়ার রক্ষণভাগ। শেষ পর্যন্ত ৩-০ গোলের দাপুটে জয় নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে লাতিন আমেরিকার দলটি। 

পেকুয়ার বিভিন্ন এলাকায় খেলা শেষে দিনভর আনন্দ-উল্লাস করতে দেখা গেছে সমর্থকদের। কেউ মোটরসাইকেল শোভাযাত্রা বের করেছেন, কেউ আবার আতশবাজি ফুটিয়ে উদযাপন করেছেন দলের জয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে শুভেচ্ছা ও অভিনন্দনের বন্যা।

স্থানীয় ফুটবলপ্রেমীরা বলছেন, আর্জেন্টিনার এই জয় বিশ্বকাপে তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। আগামী ম্যাচগুলোতেও একই ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশা করছেন তারা। সমর্থকদের বিশ্বাস, মেসির নেতৃত্বে আর্জেন্টিনা আবারও বিশ্বকাপ শিরোপা জয়ের স্বপ্ন পূরণ করতে সক্ষম হবে।


বিশ্বকাপ ঘিরে পেকুয়ার ফুটবলপ্রেমীদের এই উন্মাদনা এখন স্থানীয়দের কাছে এক উৎসবের নাম। নীল-সাদা পতাকায় ছেয়ে যাওয়া সড়কগুলো যেন জানান দিচ্ছে ফুটবল শুধু একটি খেলা নয়, এটি আবেগ, ভালোবাসা এবং কোটি ভক্তের হৃদয়ের 

এমএসএম / এমএসএম

ইউরোপ যাওয়ার স্বপ্ন, লিবিয়ার গানপুদা কারাগারে প্রাণ গেল নবীগঞ্জের মতব্বিরের

সিম খেতে ঘাস কাটতে গিয়ে প্রাণ গেল কিশোর দিনমজুরের

উলিপুরে বৃদ্ধের নৃশংস হত্যা কান্ড নিয়ে পুলিশের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

ধনবাড়ীতে পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষে আহত ৬

মুরাদনগরে লাখ টাকার গোল্ডকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

পটিয়ার পূজামণ্ডপে এনসিপি নেতারা, বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যয়

নবীনগরে পুকুরে ডুবে প্রাণ গেল জমজ দুই ভাইয়ের

বিলাইছড়িতে প্রধান শিক্ষক দীপু চাকমার বিদায় সংবর্ধনা

তেঁতুলিয়ায় সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের সেমিনার ‘বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন-সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য’ বিষয়ক সেমিনার

বড়লেখায় চাঞ্চল্যকর চুরির মামলার রহস্য উদ্ঘাটন; স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধারসহ গ্রেফতার ৬

ইঞ্জিনসহ ৩ বগি লাইনচ্যুত হয়ে চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগে বিঘ্ন, ভোগান্তিতে যাত্রীরা

ভাঙনের মুখে শত সংসারে মিলনের হাসি, নির্যাতিত নারীদের হাতে ৬৮ লাখ টাকা

পটুয়াখালীর রাঙ্গাবালীর ৬ মণ্ডপে বিএনপির আর্থিক অনুদান ও শাড়ি বিতরণ