ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

বাকেরগঞ্জে মুরগির খামারের বিষ্ঠার দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী, দুর্গন্ধ থেকে প্রতিকার পেতে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল


মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ photo মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ
প্রকাশিত: ১৭-৬-২০২৬ দুপুর ৪:৩৮

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বড়পাশা ইউনিয়নের হাতা কাঠি গ্রামের লেয়ার মুরগির খামার স্থাপন করার অভিযোগ উঠেছে। মুররির খামারের বিষ্ঠার দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে প্রতিকার চেয়ে বাকেরগঞ্জ উপজেলার আতাকাটাঠী গ্রামের সাধারণ মানুষ নারী-পুরুষ সহ মঙ্গলবার দুপুর বারোটার দিকে আতা কাঠী বাজারে দুর্গন্ধ থেকে প্রতিকার চেয়ে বিক্ষোভ মিছিল করেন এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এবং  বরিশাল পরিবেশ অধিদপ্তর  কর্মকর্তা ও স্থানীয় ইউপি চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন বাকেরগঞ্জ বড়পাশা ইউনিয়নের আতা কাটি গ্রামের এলাকাবাসীর পক্ষে মোহাম্মদ ইউসুফ বাবুর্চি। 
 
লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, অনেক বছর যাবত  উপজেলার বড়পাশা ইউনিয়নের আতাকাটি গ্রামের মৃত  আজিমুদ্দিন সরদারের ছেলে মোশারফ সরদার ,আঅতাকাঠি বাজারসংলগ্ন প্রাইমারি স্কুল বসতবাড়ির পাশে অর্ধশ শতাধিক লেয়ার মুরগির খামার স্থাপন করেন। মুরগির বিষ্ঠার কারণে এলাকার পরিবেশ দূষিত হচ্ছে। বিষ্ঠার দুর্গন্ধে খামারের চারদিকে মানুষের বসবাস করা দায় হয়ে পড়েছে। অথচ নীতিমালা অনুযায়ী একটি মুরগির খামার স্থাপনের জন্য পরিবেশ অধিদপ্তরের অনুমতি ও প্রাণিসম্পদ কার্যালয় থেকে রেজিস্ট্রেশনভুক্ত হতে হবে। ঘনবসতিপূর্ণ এলাকা এবং জনগণের ক্ষতি হয় এমন স্থানে এসব খামার স্থাপন করা যাবে না।
 
সরেজমিন দেখা যায়, খামারটিতে মুরগির বিষ্ঠা ছড়িয়ে-ছিটিয়ে আছে। নেই পানি ও বিষ্ঠা নিষ্কাশনের সুব্যবস্থা। খামারের পাশে রয়েছে বসতবাড়ি ও স্কুল মাদ্রাসা। এছাড়া আবাসিক এলাকায় অবস্থিত খামারের বর্জ্য অপসারণের ব্যবস্থা নেই। খামারটি স্থাপনের ক্ষেত্রে জাতীয় পোল্ট্রি উন্নয়ন নীতিমালা মানা হয়নি।
 
প্রতিবেশী মো. রাজিব হোসেন বলেন, ঘনবসতিপূর্ণ এলাকা থেকে খামারটি সরানোর জন্য খামার মালিককে কয়েক মাস ধরে বললেও কোনো প্রতিকার না পেয়ে ইউপি চেয়ারম্যানের কাছে অভিযোগ দিয়েছিলাম। পরে ২৭/৪/২০২৬  উপজেলা নির্বাহী অফিসারএবং বরিশাল পরিবেশ অধিদপ্তর  কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেয়া হয়। কিন্তু অভিযোগ দিয়েও কোন প্রতিকার পায়নি আমরা তাই আজকে এলাকার সাধারণ মানুষ বিক্ষোভ মিছিল দিয়েছি এই দুর্গন্ধ থেকে প্রতিকার পাওয়ার জন্য এবং আমরা চাই অনুগ্রহপূর্বক বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও বরিশাল পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা বিষয়টি তাৎক্ষণিক দেখবেন। 
 
এ বিষয়ে জানতে চাইলে খামারের মালিক মো. মোশারফ সরদার  বলেন, আমার এখানে অর্ধশতাবদিক মুরগি রয়েছে পরিবেশ দূষিত হয়  মানুষের কষ্ট হয় এমন ব্যবসা আমি করতে চাই না অল্প কিছুদিনের ভিতরেই আমি  খামারটি দ্রুত অন্য জায়গায় সরিয়ে নেবেন বলেও জানান তিনি। 
 
এ বিষয়ে  বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলার জন্য একাধিকবার মোবাইলে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। 
 
এ বিষয়ে বরিশাল পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুর রহমান জানান আমরা এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি আমরা শীগ্রই ব্যবস্থা গ্রহণ করব।

এমএসএম / এমএসএম

সাভারে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

ইজিবাইক চালককে অচেতন করে ছিনতাই

বাগেরহাটের ফকিরহাটে পুলিশের অভিযান ইয়াবা ট্যাবলেট, দেশীয় অস্ত্র ও নগদ টাকা  উদ্ধার, ৪ জন গ্রেফতার

রূপায়ণ হাউজিং ও ডক্টরস ‎ফাউন্ডেশনের মধ্যে চুক্তি স্বাক্ষর

ধামইরহাটে বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে দোয়ার মহাফিল ও আলোচনা

মাদারীপুরে জেলা প্রশাসনের শরীরচর্চা ও বৃক্ষরোপণ কর্মসূচি

দুমকি ইউএনওকে অপসারণে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

পটুয়াখালী জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত

গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী আজ

কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি হাসান, সম্পাদক রাসেল

টাঙ্গাইলে খাল দখল করে পৌরসভার ৭ মার্কেট : অস্তিত্ব সংকটে শ্যামা বাবুর খাল

পটুয়াখালীতে অবসরপ্রাপ্ত ৫৩৮ শিক্ষক কর্মচারীর কল্যাণ ট্রাস্টের অর্থ প্রধান অনুষ্ঠান

বিয়ের অনুষ্ঠানে গিয়ে ফেরেননি আব্দুল হক, বাড়ির পাশে জঙ্গলে মিলল লাশ