ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে সেফটি ট্যাংকিতে নেমে দুই শ্রমিকের মৃত্যু


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ১৭-৬-২০২৬ বিকাল ৫:১৪

পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের চৌদ্দবুড়িয়া এলাকায় নতুন নির্মিত একটি সেফটি ট্যাংকিতে কাজ করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন চৌদ্দবুড়িয়া এলাকার শিকদার বাড়ির আব্দুর রাজ্জাক ফকিরের ছেলে মোহাম্মদ নূহু (২৫) এবং একই এলাকার মোহাম্মদ আশরাফ চৌকিদার ওরফে আশরাফ মোল্লা (৪৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি বাড়ির বাথরুমের জন্য নির্মিত সেফটি ট্যাংকির ভেতরে কাজ করার সময় প্রথমে নূহু অসুস্থ হয়ে ভেতরে পড়ে যান। পরে তাকে উদ্ধার করতে নামেন আশরাফ মোল্লা। একপর্যায়ে তিনিও ট্যাংকির ভেতরে অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন ট্যাংকির অংশ ভেঙে দুজনকে উদ্ধার করে বাইরে নিয়ে আসেন। তবে তখন তাদের মৃত্যু হয়েছে বলে জানা যায়।
স্থানীয়দের ধারণা, ট্যাংকির ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণে শ্বাসরোধে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।” এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায় নি।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার