ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় মানববন্ধন ও মাদ্রাসা ঘেরাও


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-৬-২০২৬ রাত ১০:৩
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়নের একটি মহিলা কওমী মাদ্রাসায় পড়ুয়া এক শিশু শিক্ষার্থীকে মাদ্রাসার পরিচালকের স্বামী কর্তৃক ধর্ষণ চেষ্টার প্রতিবাদে বুধবার(১৭জুন) বিকেলে ভুক্তভোগীর অভিভাবক ও এলাকাবাসী মানববন্ধন এবং মাদ্রাসা ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। 
 
বুধবার বিকেল ৫টায় তিলকপুর-সান্তাহার প্রধান সড়কে তিলকপুর এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন এবং পরে খাতুনে জন্নাত (রা:) মহিলা মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। এই ঘটনায় গত ১৬ জুন আক্কেলপুর থানায় ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে মাদ্রাসা পরিচালকের স্বামীর বিরুদ্ধে  নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। 
 
মানববন্ধনে বক্তারা বলেন, একটি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিশুশিক্ষার্থীর সঙ্গে এমন ঘটনার অভিযোগ অত্যন্ত ন্যক্কারজনক। ওই মাদ্রাসার পরিচালক আফরোজা বেগমের স্বামী জায়ের আলী পঞ্চম শ্রেণীতে পড়ুয়া এক  শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা করেছে।  এর আগেও ওই মাদ্রাসায় একই ধরনের ঘটনা ঘটেছিল, যা কৌশলে ধামাচাপা দেওয়া হয়েছিল। ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান তারা। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানও জানান বক্তারা।
 
মানববন্ধনে ভুক্তভোগী শিক্ষার্থীর মা বলেন, ঘটনার পর আমার মেয়ে মানসিকভাবে ভেঙে পড়ে এবং অসুস্থ হয়ে যায়। তাই সঙ্গে সঙ্গে মামলা করতে পারিনি। পরে কিছুটা সুস্থ হলে আইনের আশ্রয় নিয়েছি। তার দৃষ্টান্ত মূলক শাস্তি চাই, যাতে আর কোথাও এরকম কোন ঘটনা না ঘটে। 
 
আরেক প্রাক্তন শিক্ষার্থীর অভিভাবক দাবী করে রায়হান আলী নামের এক ব্যক্তি অভিযোগ করে বলেন, তাঁর মেয়ের সঙ্গেও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। পরবর্তীতে তাঁর মেয়েকে এক ছেলের সঙ্গে জড়িয়ে গোপনে জোরপূর্বক বিয়ে দেওয়া হয়। বিষয়টি জানাজানি হলে মাদ্রাসা কর্তৃপক্ষ তা ধামাচাপা দিতে আর্থিক সমঝোতার চেষ্টা করেছিল বলেও তাঁর দাবি। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত দাবি করে তিনি বলেন, এ ধরনের ঘটনা বারবার ঘটলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।
 
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, ভুক্তভোগী শিক্ষার্থীর মা থানায় মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।
 

Aminur / Aminur

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা

তিন বন্ধুর হাত ধরে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’

মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিদায় উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

মনোহরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা

কালিয়ায় নদীর তীরে ১০টি অবৈধ কয়লার চুল্লি, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা

উখিয়া সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ লাখ ৭২ হাজার পিস ইয়াবা জব্দ

শ্রেণিকক্ষ দখল করে অধ্যক্ষের বসবাস, পাঠদানে বিঘ্নের অভিযোগ

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন সংক্রান্ত প্রচারণা

উলিপুরে দায়সারা ভাবে জাতীয় মৎস্য পক্ষ পালনের অভিযোগ

২৭ আগস্ট গণঅধিকার পরিষদের নড়াইল জেলা সম্মেলন

ছাত্রীদের সঙ্গে যৌন হয়রানির অভিযোগে -শিক্ষকে অব্যাহতি

ঠাকুরগাঁওয়ে নিরাপদ সড়ক চাই’র পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচী

ঠাকুরগাঁওয়ে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২