ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

জগন্নাথপুরে মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-৬-২০২৬ রাত ১০:২৩

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের হযরত মা ফাতেমা (রা.) মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার দুপুরে মাদ্রাসার হলরুমে এই সভার আয়োজন করা হয়।

মাদ্রাসার সুপার মাওলানা আব্দুন নুরের সভাপতিত্বে এবং খতিব মাওলানা সামছুল হুদার পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হাকীম মাওলানা আনছার আহমদ সিদ্দিকী। প্রধান আলোচক ছিলেন মাওলানা আহমদ আলী হেলালী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাদ্রাসার ছাত্র হাফেজ মারুপ আহমেদ এবং অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন মাদ্রাসার সুপার।

প্রধান অতিথির বক্তব্যে হাকীম মাওলানা আনছার আহমদ সিদ্দিকী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু ফল, ফুল কিংবা ছায়াই দেয় না, এটি মানবজীবন ও প্রকৃতির জন্য মহান নিয়ামত। তাই প্রত্যেককে বেশি বেশি বৃক্ষরোপণ এবং গাছের যথাযথ পরিচর্যায় এগিয়ে আসতে হবে।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন মুফতি নেছার উদ্দিন আহমেদ, মুফতি আল-আমীন ইসলাম যুক্তিবাদি, মাওলানা মো. আবু সাইদ, হাজী হেলিম উদ্দিন, মুফতি হোসাইন আহমদ, মাওলানা এখলাছুর রহমান, হাফেজ মুজির উদ্দিন, মতচ্ছির হোসেন এবং হাবিবুর রহমান।

সভা শেষে অতিথিবৃন্দ, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে মাদ্রাসা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ঔষধি, ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। এ সময় পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে সবাইকে এই সবুজায়ন কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

এমএসএম / এমএসএম

শ্রেণিকক্ষ দখল করে অধ্যক্ষের বসবাস, পাঠদানে বিঘ্নের অভিযোগ

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন সংক্রান্ত প্রচারণা

উলিপুরে দায়সারা ভাবে জাতীয় মৎস্য পক্ষ পালনের অভিযোগ

২৭ আগস্ট গণঅধিকার পরিষদের নড়াইল জেলা সম্মেলন

ছাত্রীদের সঙ্গে যৌন হয়রানির অভিযোগে -শিক্ষকে অব্যাহতি

ঠাকুরগাঁওয়ে নিরাপদ সড়ক চাই’র পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচী

ঠাকুরগাঁওয়ে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

বগুড়ার শেরপুরে মেয়েকে ধর্ষণের দায়ে পিতার মৃত্যুদন্ড

আদমদীঘিতে বগুড়া জেলা প্রশাসকের গাইড গাইডারদের মাঝে সনদ বিতরণ

শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত: দরিদ্র চালককে ভ্যানগাড়ি প্রদান

বিদ্যুৎ সাশ্রয়ে কুমিল্লায় মোবাইল কোর্ট, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা

ঘোড়াঘাটে তাসফিয়া হত্যার রহস্য উন্মোচন

রাজারহাটে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপণ কর্মসূচি