গজারিয়ায় গোসাইরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়নের ৪১ নম্বর গোসাইরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক সভার মাধ্যমে বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১৭ জুন) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই সভায় গ্রামের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় গ্রামের বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন জামশেদ উল্লাহ আখন্দ, আনোয়ার হোসেন রাড়ী, মিজানুর রহমান প্রধান, মশিউর রহমান আখন্দ, নজরুল ইসলাম, মুন্সিগঞ্জ জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিলন গাজী, গজারিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ সরদার, গজারিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সানাউল্লাহ জেহাদ, গজারিয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি কবির হোসেন দেওয়ান, রকিব আহমেদ রাসেল, মহিউদ্দিন আখন্দ, তারেক আখন্দ, জাহাঙ্গীর শিকদার ও লিটন ভূঁইয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় সরকারি নির্দেশনা মেনে ১২ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে মো. ফয়েজুর রহমান রাজন, সহ-সভাপতি হিসেবে আবদুল্লাহ আল মামুন বাবু এবং বিদ্যোৎসাহী সদস্য হিসেবে সাংবাদিক মো. আরিফুর রহমান সাগরকে সর্বসম্মতিক্রমে চূড়ান্ত করা হয়।
পদাধিকার বলে এই কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ সানাউল্লাহ মিয়াজী। এছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন—মহিলা বিদ্যোৎসাহী পদে সুরাইয়া আক্তার, মহিলা অভিভাবক সদস্য পদে তানজিনা আক্তার ও রিমা আক্তার, জমিদাতা সদস্য আওলাদ হোসেন, উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি পদে মোহাম্মদ সাইফুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি পদে আশ্রাফুন নেছা, অবসরপ্রাপ্ত ব্যক্তি কোটায় আসাদুজ্জামান এবং ইউপি সদস্য সুমন শিকদার।
নবগঠিত কমিটির সদস্যরা বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন এবং অবকাঠামোগত প্রসারে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত