ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে ১ হাজার কেজি চাল পাচারের চেষ্টা


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৭-৬-২০২৬ রাত ১০:২৭

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-৪ (হাইসিকিউরিটি) থেকে প্রায় ১ হাজার কেজি (৪০ বস্তা) চাল বাইরে আনার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ৬টার দিকে একটি ইজিবাইক ভ্যানে করে কারাগারের ভেতর থেকে মোড়ক পরিবর্তন করা চালের বস্তাগুলো বের করা হলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে চালগুলো জব্দ করে থানায় নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সন্দেহজনকভাবে বিপুল পরিমাণ চাল বহনকারী একটি ভ্যানের গতিরোধ করে স্থানীয়রা জিজ্ঞাসাবাদ করলে ভ্যানচালক সোহাগ জানান, তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে চালের বস্তা নিয়ে এসেছেন। ঘটনাস্থলে উপস্থিত মো. মনির হোসেন দাবি করেন, কারাগারের গুদামের দায়িত্বে থাকা নাজিরুল ইসলামের কাছ থেকে তিনি চালগুলো ক্রয় করেছেন। এই প্রক্রিয়া সম্পর্কে কারা কর্তৃপক্ষ অবগত আছেন এবং জেলার মামুন ও নাজিরুল ইসলাম এসে বিষয়টি ব্যাখ্যা করবেন বলে তিনি জানালেও দীর্ঘ সময় অপেক্ষা করেও কোনো কর্মকর্তা উপস্থিত হননি। পরবর্তীতে নাজিরুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি আসার আশ্বাস দিলেও শেষ পর্যন্ত আর আসেননি।

অভিযোগ রয়েছে, ঘটনাস্থলে অবস্থানকালে মনির হোসেন বিভিন্ন স্থানীয় নেতা ও পরিচিত ব্যক্তিদের মাধ্যমে একাধিকবার ফোন করে সাংবাদিকদের তথ্য সংগ্রহে বাধা দেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে কোনাবাড়ী মেট্রো থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৪০ বস্তা চাল জব্দ করে থানায় নিয়ে যায়।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই কারাগারের কম দামের রেশনজাতীয় পণ্য সংগ্রহ করে বস্তা পরিবর্তনের মাধ্যমে বাইরে বাজারজাত করার অভিযোগ রয়েছে একটি চক্রের বিরুদ্ধে। এর আগেও একই ধরনের অভিযোগে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের এক কারারক্ষীকে কালোবাজারির দায়ে লালমনিরহাট কারাগারে বদলি করা হয়েছিল।

এ বিষয়ে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-৪ এর ডেপুটি জেল সুপার আবদুল্লাহ আল মামুন বলেন, “নির্ধারিত নিয়ম অনুযায়ী প্রয়োজনের অতিরিক্ত রেশন বিক্রির সুযোগ রয়েছে। তবে বস্তা বা মোড়ক পরিবর্তনের কোনো বিধান নেই।” বিষয়টি নিয়ে তদন্ত করা হবে এবং প্রকৃত তথ্য উদঘাটনের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। তবে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ বিষয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে আইনি পদক্ষেপের কথাও উল্লেখ করেছেন বলে অভিযোগ উঠেছে।

কোনাবাড়ী মেট্রো থানা-পুলিশ জানায়, জব্দকৃত চালের উৎস, সংরক্ষণ ও বিক্রির বৈধতা নিয়ে তদন্ত শুরু হয়েছে। এদিকে পুরো বিষয়টির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিক ও মানবাধিকারকর্মীরা।

এমএসএম / এমএসএম

শ্রেণিকক্ষ দখল করে অধ্যক্ষের বসবাস, পাঠদানে বিঘ্নের অভিযোগ

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন সংক্রান্ত প্রচারণা

উলিপুরে দায়সারা ভাবে জাতীয় মৎস্য পক্ষ পালনের অভিযোগ

২৭ আগস্ট গণঅধিকার পরিষদের নড়াইল জেলা সম্মেলন

ছাত্রীদের সঙ্গে যৌন হয়রানির অভিযোগে -শিক্ষকে অব্যাহতি

ঠাকুরগাঁওয়ে নিরাপদ সড়ক চাই’র পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচী

ঠাকুরগাঁওয়ে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

বগুড়ার শেরপুরে মেয়েকে ধর্ষণের দায়ে পিতার মৃত্যুদন্ড

আদমদীঘিতে বগুড়া জেলা প্রশাসকের গাইড গাইডারদের মাঝে সনদ বিতরণ

শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত: দরিদ্র চালককে ভ্যানগাড়ি প্রদান

বিদ্যুৎ সাশ্রয়ে কুমিল্লায় মোবাইল কোর্ট, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা

ঘোড়াঘাটে তাসফিয়া হত্যার রহস্য উন্মোচন

রাজারহাটে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপণ কর্মসূচি