ঢাকা বৃহষ্পতিবার, ১৮ জুন, ২০২৬

ডেমরা-তারাব এলাকায় সওজের জায়গা দখল করে খামার, কোয়ার্টার ভাড়ার হিড়িক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-৬-২০২৬ রাত ১০:৩০

নারায়ণগঞ্জের ডেমরা-তারাব এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সিএমবি সরকারি জায়গা দখল করে মুরগির খামার ও মাছ চাষ পরিচালনার অভিযোগ উঠেছে। একই সঙ্গে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বরাদ্দকৃত কোয়ার্টার বহিরাগতদের কাছে ভাড়া দিয়ে সরকারের বড় অঙ্কের রাজস্ব ক্ষতির অভিযোগও পাওয়া গেছে।

বুধবার (১৭ জুন) সরেজমিনে গিয়ে দেখা যায়, ডেমরা-তারাব সুলতানা কামাল সেতুর নিচে সওজের আওতাধীন সিএমবি এলাকার সরকারি জায়গায় দীর্ঘদিন ধরে বাণিজ্যিক উদ্দেশ্যে মুরগির খামার ও মাছ চাষ করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট কর্মকর্তাদের ম্যানেজ করেই এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এলাকাবাসীর দাবি, সরকারি চাকরিজীবীদের জন্য বরাদ্দ দেওয়া কোয়ার্টারগুলোর বড় একটি অংশ বর্তমানে বহিরাগতদের দখলে রয়েছে। নিয়ম অনুযায়ী চতুর্থ শ্রেণির কর্মচারীদের জন্য বরাদ্দকৃত এসব কোয়ার্টারে অনেক সরকারি কর্মচারী নিজে না থেকে বাইরে বসবাস করছেন এবং কোয়ার্টারগুলো চড়া দামে বহিরাগতদের কাছে ভাড়া দিয়ে অর্থ উপার্জন করছেন। সিএমবি এলাকায় দীর্ঘ ৩০ বছর ধরে বসবাসরত এক ব্যক্তি জানান, এখানে প্রায় দুই শতাধিক পরিবার বসবাস করে, যার মধ্যে অধিকাংশই বহিরাগত। সরকারি কর্মচারীদের অনেকেই কোয়ার্টার অন্যদের কাছে ভাড়া দিয়ে নিজেরা অন্যত্র বসবাস করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নুর মোহাম্মদ নামে একজনের নিয়ন্ত্রণে এখানে একাধিক কোয়ার্টার রয়েছে। অভিযোগ রয়েছে, কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে সরকারি কোয়ার্টার ভাড়া দিয়ে অনিয়মের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে। অন্যদিকে, সরকারি জায়গায় গড়ে ওঠা মুরগির খামার প্রসঙ্গে মামুন নামে এক ব্যক্তি জানান, তিনি জায়গাটি ভাড়া নিয়ে পরে রুবেল ভূঁইয়ার কাছে দিয়েছেন এবং বর্তমানে সেখানে মুরগির খামার ও মাছ চাষ পরিচালিত হচ্ছে।

এ বিষয়ে সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী-১ মোহাম্মদ আহসান উল্লাহ মজুমদার বলেন, “সরকারি জায়গায় মুরগির খামার বা মাছ চাষের বিষয়ে বিভিন্নজন প্রশ্ন করেছেন। যাদের সেখানে থাকার কথা ছিল তারা না থাকায় আমরা জায়গাটি পরিষ্কার করে আমাদের মালামাল সংরক্ষণের ব্যবস্থা করার উদ্যোগ নিচ্ছি।”

এ বিষয়ে বক্তব্য জানতে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরবর্তীতে অফিসে গিয়েও তাঁকে পাওয়া যায়নি। সরকারি কোয়ার্টার ও মূল্যবান জায়গার এমন অপব্যবহার রোধে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

এমএসএম / এমএসএম

ডেমরা-তারাব এলাকায় সওজের জায়গা দখল করে খামার, কোয়ার্টার ভাড়ার হিড়িক

বিএনপি নেতাকে দিয়ে জোরপূর্বক হিন্দু পরিবারের জমিদখল: ভারতে চলে যাওয়ার হুমকি

কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে ১ হাজার কেজি চাল পাচারের চেষ্টা

গজারিয়ায় গোসাইরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন

জগন্নাথপুরে মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত

শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় মানববন্ধন ও মাদ্রাসা ঘেরাও

ধামইরহাটে কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জনে সনদপত্র বিতরণ 

পটুয়াখালীতে সেফটি ট্যাংকিতে নেমে দুই শ্রমিকের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে ৬৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে হোমনাবাসীর জনজীবন বিপর্যস্ত

বাকেরগঞ্জে মুরগির খামারের বিষ্ঠার দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী, দুর্গন্ধ থেকে প্রতিকার পেতে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল

পেকুয়ায় রাস্তাজুড়ে উড়ছে শতশত আর্জেন্টিনার পতাকা, বিশ্বকাপ ঘিরে উৎসবের আমেজ

সলঙ্গায় মহাসড়কের সেতুর নিচ থেকে মরদেহ উদ্ধার