ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

খুলনায় গৃহকর্মী নির্যাতনের ঘটনায় পুলিশ দম্পতি গ্রেফতার


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ১৮-৬-২০২৬ দুপুর ১১:২২

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় পুলিশ দম্পতি গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত এএসআই সঞ্জয় সাহা ও পপি রানী সাহা সোনাডাঙ্গা থানায় কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার (১৮ জুন) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবির।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৭ জুন) দুপুরে অভিযুক্তদের বাসায় গৃহকর্মী মিলন দাসের (২৫) ওপর নির্যাতন চালায় পপি রানী সাহা। রান্নার সময় হাত থেকে তরকারি পড়ে যাওয়াকে কেন্দ্র করে গৃহকর্মীকে মারধর করা হয় এবং গরম কড়াই দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেওয়া হয়। নির্যাতনের দৃশ্য জানালা দিয়ে দেখতে পেয়ে স্থানীয়রা মানবাধিকারকর্মীর সহায়তায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে। পরে পুলিশ গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে। উদ্ধারের পর তাকে চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তার জন্য ভিকটিম সাপোর্ট সেন্টারে নেওয়া হয়। পরবর্তীতে ভিকটিমের মা মিনতি রানী বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেছেন।

কেএমপির উপ পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবির বলেন, ভিকটিমের মা মিনতী রানী বাদী হয়ে একটি মামলা করেছেন। এ ঘটনায় অভিযুক্তদের আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Aminur / Aminur

ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭

বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার

ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা

শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন

ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

‎লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা

বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা

জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান

রায়গঞ্জে র‍্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী

বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা

‎সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’