ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপি মহিলা দলের ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ১৮-৬-২০২৬ দুপুর ১১:২৩

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, ভূরুঙ্গামারী উপজেলা শাখার পূর্বে ঘোষিত কমিটি সংশোধন করে নতুন ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত (২৮ সেপ্টেম্বর২০২৫)  ভূরুঙ্গামারী উপজেলা  বিএনপি মহিলা দলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। কুড়িগ্রাম জেলা মহিলা দলের অনুমোদনক্রমেএ নতুন কমিটি গঠন করা হয়। জেলা মহিলা দলের সভানেত্রী রেশমা বেগম এবং সাধারণ সম্পাদক মোসলেমা বেগম মিলি স্বাক্ষরিত এক অনুমোদনপত্রে এই কমিটির অনুমোদন প্রদান করা হয়েছে। নতুন কমিটিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ত্যাগী, সক্রিয় ও পরীক্ষিত নারী নেত্রীদের অন্তর্ভুক্ত করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে  সহকারী অধ্যাপক মোছাঃ সুলতানা আফরুজা আহমেদ-কে সভাপতি, মোছাঃ হাছনা খাতুন-কে সাধারণ সম্পাদক এবং মোছাঃ ফরিদা খাতুন-কে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। জেলা মহিলা দলের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত এই কমিটি বিএনপির আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও গতিশীল করতে নতুন নেতৃত্ব কার্যকর ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। নবনির্বাচিত নেতৃবৃন্দ জেলা মহিলা দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করা, নারীদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি এবং দলকে সুসংগঠিত করার লক্ষ্যে তারা নিষ্ঠার সঙ্গে কাজ করবেন। স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নতুন কমিটি ঘোষণাকে ঘিরে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। তারা আশা করছেন, নবগঠিত কমিটির নেতৃত্বে ভূরুঙ্গামারী উপজেলা মহিলা দল আগামী দিনে আরও সুসংগঠিত ও শক্তিশালী হয়ে উঠবে।

Aminur / Aminur

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা