ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপি মহিলা দলের ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ১৮-৬-২০২৬ দুপুর ১:২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, ভূরুঙ্গামারী উপজেলা শাখার পূর্বে ঘোষিত কমিটি সংশোধন করে নতুন ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কুড়িগ্রাম জেলা মহিলা দলের অনুমোদনক্রমেএ নতুন কমিটি গঠন করা হয়। জেলা মহিলা দলের সভানেত্রী রেশমা বেগম এবং সাধারণ সম্পাদক মোসলেমা বেগম মিলি স্বাক্ষরিত এক অনুমোদনপত্রে এই কমিটির অনুমোদন প্রদান করা হয়েছে। নতুন কমিটিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ত্যাগী, সক্রিয় ও পরীক্ষিত নারী নেত্রীদের অন্তর্ভুক্ত করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে  সহকারী অধ্যাপক মোছাঃ সুলতানা আফরুজা আহমেদ-কে সভাপতি, মোছাঃ হাছনা খাতুন-কে সাধারণ সম্পাদক এবং মোছাঃ ফরিদা খাতুন-কে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
জেলা মহিলা দলের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত এই কমিটি বিএনপির আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও গতিশীল করতে নতুন নেতৃত্ব কার্যকর ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। নবনির্বাচিত নেতৃবৃন্দ জেলা মহিলা দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করা, নারীদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি এবং দলকে সুসংগঠিত করার লক্ষ্যে তারা নিষ্ঠার সঙ্গে কাজ করবেন। স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নতুন কমিটি ঘোষণাকে ঘিরে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। তারা আশা করছেন, নবগঠিত কমিটির নেতৃত্বে ভূরুঙ্গামারী উপজেলা মহিলা দল আগামী দিনে আরও সুসংগঠিত ও শক্তিশালী হয়ে উঠবে।

এমএসএম / এমএসএম

শ্রেণিকক্ষ দখল করে অধ্যক্ষের বসবাস, পাঠদানে বিঘ্নের অভিযোগ

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন সংক্রান্ত প্রচারণা

উলিপুরে দায়সারা ভাবে জাতীয় মৎস্য পক্ষ পালনের অভিযোগ

২৭ আগস্ট গণঅধিকার পরিষদের নড়াইল জেলা সম্মেলন

ছাত্রীদের সঙ্গে যৌন হয়রানির অভিযোগে -শিক্ষকে অব্যাহতি

ঠাকুরগাঁওয়ে নিরাপদ সড়ক চাই’র পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচী

ঠাকুরগাঁওয়ে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

বগুড়ার শেরপুরে মেয়েকে ধর্ষণের দায়ে পিতার মৃত্যুদন্ড

আদমদীঘিতে বগুড়া জেলা প্রশাসকের গাইড গাইডারদের মাঝে সনদ বিতরণ

শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত: দরিদ্র চালককে ভ্যানগাড়ি প্রদান

বিদ্যুৎ সাশ্রয়ে কুমিল্লায় মোবাইল কোর্ট, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা

ঘোড়াঘাটে তাসফিয়া হত্যার রহস্য উন্মোচন

রাজারহাটে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপণ কর্মসূচি