ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

‎মিরসরাইয়ে টিলার মাটির স্তূপে চাপা পড়ে কিশোর নিহত


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৬-২০২৬ দুপুর ১:৩৫

চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার করের হাট ইউনিয়নে পাহাড় ধসের ঘটনা ঘটে।গতকাল   বুধবার (১৭ জুন) রাত ৮ টা নাগাদ নিজের ঘরের পাশের টিলা থেকে মাটি কাটতে গিয়ে মাটির নিচে চাপা পড়ে নিহত হয় কিশোরটি। 

পিতা হারা কিশোর মোঃ সায়েম (১৫),  ছাগলনাইয়া নিজপানুয়া থেকে এসে মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের গেড়ামারা এলাকার বড়থলি গ্রামে  বসবাসের জন্য জায়গা কিনে ছোট একটি ঘর করেছেন মাস খানেক আগে। সেখানে বোন ও মা কে নিয়ে বসবাস করছেন। ‎সরেজমিনে গিয়ে দেখা যায়, টিলার পাশেই ছোট একটি টিনের ঘর করেছে নিহত কিশোর সায়েমের মা ছালেহা বেগম। তিনি ছাগলানাইয়া উপজেলার নিজপানুয়া মৃত বশর আহমেদ এর স্ত্রী। গত মাস খানেক আগে ১ মেয়ে ও ১ ছেলেকে নিয়ে এখানে বসবাস শুরু করেন। গতকাল রাতে ঘরের পাশে টিলা থেকে মাটি কাটতে গিয়ে নিহত হন কিশোর সায়েম। মূলত টিলা কেটে মাটি তার বসতভিটা ভরাট  করছিল। 

‎প্রত্যক্ষ্যদর্শীরা জানান, নিহত সায়েম দিনে শ্রমিক হিসেবে কাজ করে। রাতে তার নিজের ঘরের জন্য পাশের টিলা থেকে কয়েকদিন যাবৎ একা একা মাটি কেটে ঘরের জায়গা ভরাট করছে। গতকাল সায়েম যখন মাটি কাটছিল তখন সোহেল রানা সহ বেশ কয়েকজন কিশোর তার আশপাশে খেলাধুলা করছে। হঠাৎ একটি মাটির স্তুপ তাদের উপর পড়ে। স্তুপে সায়েম এবং সোহেল আটকা পড়ে। এরপর দীর্ঘ ২০ মিনিট চেষ্টার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে। পরবর্তীতে হাসপাতালে নিয়ে গেলে কিশোর সায়েমকে মৃত ঘোষণা করে অপর কিশোর সোহেল আঘাত পেলেও বর্তমানে সুস্থ আছে। 

‎‎জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, ঘটনা শুনে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠাই। তখন আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে জানতে পারি পাহাড় ধসের ঘটনায়  একজন মারা গেছে। 

এমএসএম / এমএসএম

শ্রেণিকক্ষ দখল করে অধ্যক্ষের বসবাস, পাঠদানে বিঘ্নের অভিযোগ

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন সংক্রান্ত প্রচারণা

উলিপুরে দায়সারা ভাবে জাতীয় মৎস্য পক্ষ পালনের অভিযোগ

২৭ আগস্ট গণঅধিকার পরিষদের নড়াইল জেলা সম্মেলন

ছাত্রীদের সঙ্গে যৌন হয়রানির অভিযোগে -শিক্ষকে অব্যাহতি

ঠাকুরগাঁওয়ে নিরাপদ সড়ক চাই’র পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচী

ঠাকুরগাঁওয়ে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

বগুড়ার শেরপুরে মেয়েকে ধর্ষণের দায়ে পিতার মৃত্যুদন্ড

আদমদীঘিতে বগুড়া জেলা প্রশাসকের গাইড গাইডারদের মাঝে সনদ বিতরণ

শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত: দরিদ্র চালককে ভ্যানগাড়ি প্রদান

বিদ্যুৎ সাশ্রয়ে কুমিল্লায় মোবাইল কোর্ট, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা

ঘোড়াঘাটে তাসফিয়া হত্যার রহস্য উন্মোচন

রাজারহাটে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপণ কর্মসূচি