ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

তাড়াশে সড়ক দুর্ঘটনায় ৫ জন আহত


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৬-২০২৬ দুপুর ১:৫৯

সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার  মান্নাননগর এলাকার  তেল পাম্পের সামনে হাইস মাইক্রোবাস ও ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন।  আজ বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাজশাহীগামী একটি হাইস মাইক্রোবাস মান্নাননগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই একটি ট্রাকের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় হাইস গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং ভেতরে থাকা যাত্রীরা আটকা পড়েন।

খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিস কর্মীরা কঠোর পরিশ্রম করে দুর্ঘটনা কবলিত গাড়ি থেকে আহত ৫ জনকে উদ্ধার করেন। উদ্ধারকাজ শেষে আহতদের দ্রুত চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার ফলে মহাসড়কের ওই অংশে সাময়িক ভাবে যান চলাচল ব্যাহত হয়। তবে হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের তৎপরতায় দ্রুত যান চলাচল স্বাভাবিক করা হয়। হাইওয়ে পুলিশ জানায়, ক্ষতিগ্রস্ত গাড়ি দুটি রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এমএসএম / এমএসএম

শ্রেণিকক্ষ দখল করে অধ্যক্ষের বসবাস, পাঠদানে বিঘ্নের অভিযোগ

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন সংক্রান্ত প্রচারণা

উলিপুরে দায়সারা ভাবে জাতীয় মৎস্য পক্ষ পালনের অভিযোগ

২৭ আগস্ট গণঅধিকার পরিষদের নড়াইল জেলা সম্মেলন

ছাত্রীদের সঙ্গে যৌন হয়রানির অভিযোগে -শিক্ষকে অব্যাহতি

ঠাকুরগাঁওয়ে নিরাপদ সড়ক চাই’র পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচী

ঠাকুরগাঁওয়ে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

বগুড়ার শেরপুরে মেয়েকে ধর্ষণের দায়ে পিতার মৃত্যুদন্ড

আদমদীঘিতে বগুড়া জেলা প্রশাসকের গাইড গাইডারদের মাঝে সনদ বিতরণ

শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত: দরিদ্র চালককে ভ্যানগাড়ি প্রদান

বিদ্যুৎ সাশ্রয়ে কুমিল্লায় মোবাইল কোর্ট, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা

ঘোড়াঘাটে তাসফিয়া হত্যার রহস্য উন্মোচন

রাজারহাটে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপণ কর্মসূচি