ঘিওরে হেরোইনসহ একই পরিবারের তিন জন আটক
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় হেরোইনসহ একই পরিবারের তিন জনকে আটক করেছে পুলিশ। তাদের আটকের পর দীর্ঘ দিনের ক্ষোভের জেরে বিক্ষুদ্ধ স্থানীয় লোকজন অভিযুক্ত মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটায়। পরে উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। গত বুধবার দুপুরে উপজেলার ঘিওর সদর ইউনিয়নের গোলাপনগর (কুঠিবাড়ি) গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে ঘিওর থানা পুলিশ গোলাপনগর গ্রামে বিশেষ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মমতাজ বেগম ওরফে মম (৪৫), তার স্বামী শামসুল আলম খোকন (৫২) এবং ছেলে রাহিম মিয়া মানিককে (২৫) আটক করে। এ সময়ে তাদের কাছ থেকে ৬৮ পুরিয়া হেরোইন এবং মাদক বিক্রির ১৬ হাজার ৫৪০ টাকা উদ্ধার করা হয়। আটকের খবর এলাকায় ছড়িয়ে পড়লে দুপুরে এলাকার বিক্ষুদ্ধ লোকজন মমতাজ বেগমের বাড়িঘড় ভাংচুর চালায় এবং রান্না ঘরে অগ্নি সংযোগ করে।
ঘিওর থানা অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহাবুবুর রহমান বলেন, হেরোইনসহ তিন জনকে আটক করা হয়েছে। অগ্নি সংযোগ ও ভাংচুরের ঘটনাটিও খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে এলাকার লোকজন জানায়, মমতাজ বেগম মম ও তার স্বামী শামসুল আলম দীর্ঘদিন যাবৎ এলাকায় ইয়াবা, হোরোইন, গাজাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসছে। ভয়ে মুখ ফুঠে কেউ কোন প্রতিবাদ করতে সাহস পায় না ।
এমএসএম / এমএসএম
শ্রেণিকক্ষ দখল করে অধ্যক্ষের বসবাস, পাঠদানে বিঘ্নের অভিযোগ
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন সংক্রান্ত প্রচারণা
উলিপুরে দায়সারা ভাবে জাতীয় মৎস্য পক্ষ পালনের অভিযোগ
২৭ আগস্ট গণঅধিকার পরিষদের নড়াইল জেলা সম্মেলন
ছাত্রীদের সঙ্গে যৌন হয়রানির অভিযোগে -শিক্ষকে অব্যাহতি
ঠাকুরগাঁওয়ে নিরাপদ সড়ক চাই’র পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচী
ঠাকুরগাঁওয়ে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
বগুড়ার শেরপুরে মেয়েকে ধর্ষণের দায়ে পিতার মৃত্যুদন্ড
আদমদীঘিতে বগুড়া জেলা প্রশাসকের গাইড গাইডারদের মাঝে সনদ বিতরণ
শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত: দরিদ্র চালককে ভ্যানগাড়ি প্রদান
বিদ্যুৎ সাশ্রয়ে কুমিল্লায় মোবাইল কোর্ট, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা
ঘোড়াঘাটে তাসফিয়া হত্যার রহস্য উন্মোচন