ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ভূঞাপুরে দুই যমজ বোনের সাথে দুই যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় চাঞ্চল্য


ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৬-২০২৬ দুপুর ২:৪২

টাঙ্গাইলের ভূঞাপুরে আবারও এক বিরল ও উৎসবমুখর বিয়ের ঘটনা ঘটেছে। উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কষ্টাপাড়া গ্রামের যমজ দুই বোনের সঙ্গে ধুমধাম করে বিয়ে হয়েছে লক্ষ্মীপুর সদর উপজেলার রাজিবপুর গ্রামের যমজ দুই ভাইয়ের। বর ও কনে—উভয় পক্ষই যমজ হওয়ায় এই বিয়ে দেখতে শত শত উৎসুক মানুষ কনের বাড়িতে ভিড় জমান। ব্যতিক্রমী এই বিয়েকে কেন্দ্র করে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে।

গতকাল ​বুধবার উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কষ্টাপাড়া গ্রামের বাসিন্দা মোঃ শফিকুল ইসলামের যমজ দুই মেয়ের সঙ্গে লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার রাজিবপুর গ্রামের বাসিন্দা মোঃ নুরুল আলমের যমজ দুই ছেলের আনুষ্ঠানিক বিয়ে সম্পূর্ণ হয়। পারিবারিক পছন্দে ও ধর্মীয় রীতি মেনে অত্যন্ত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই জোড়া যমজের এই শুভ বিবাহ অনুষ্ঠিত হয়। এদিকে দূর দূরান্ত থেকে আসা অতিথি এবং স্থানীয় প্রতিবেশীদের উপস্থিতিতে বিয়ে বাড়িটি এক মিলনমেলায় পরিণত হয়।

জানা গেছে, জমজ দুই ভাই মোঃ আব্দুর রাজ্জাক ও মোঃ আব্দুল জব্বার দুজনই দুবাই প্রবাসী। এদিকে জমজ দুই বোন সুমাইয়া আক্তার লতা ও সোনিয়া আক্তার পাতা দু'জনই এবার এইচএসসি পরীক্ষার্থী। বুধবার তিন লক্ষ টাকা করে কাবিনে মোঃ আব্দুর রাজ্জাকের সাথে সুমাইয়া আক্তারের এবং মোঃ আব্দুল জব্বারের সাথে সোনিয়া আক্তারের বিয়ে সম্পন্ন হয়। 

​স্থানীয়রা জানান, "একই সাথে দুই যমজ বোনের সাথে দুই যমজ ভাইয়ের বিয়ে—এমন ঘটনা সচরাচর দেখা যায় না। কনে পক্ষ আমাদের ভূঞাপুরের আর বর পক্ষ লক্ষ্মীপুরের। দূর জেলা হলেও এই মিলবন্ধন দেখতে দারুণ লেগেছে। অনেকে দাওয়াত না পেয়েও তাদেরকে এক নজর দেখতে এসেছে এবং নতুন দম্পতিদের জন্য দোয়া করছে।"

জমজ দুই ভাই বলেন, আমরা দুই ভাই লেখাপড়া শেষ করে প্রবাসে থাকি। আমরা ছোটকাল থেকেই একসাথে বড় হয়েছি। তাই আমরা দুই ভাই সিদ্ধান্ত নেই যে, কোন জমজ দুই বোনকে বিয়ে করবো। তার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গ্রুপ মেসেঞ্জারে তথ্য আদান-প্রদান মাধ্যমে দুই জমজ বোনের সন্ধান পাই। আলহামদুলিল্লাহ, তারা আমাদের বিয়ে করতে সম্মতি দিয়েছে। আমরা দুই জমজ ভাই দুই জমজ বোনকে বিয়ে করতে পেরে খুবই আনন্দিত। আমাদের জন্য সবাই দোয়া করবেন, যেন দাম্পত্য জীবন সুখের হয়।

যমজ দুই মেয়ের চাচা রফিকুল ইসলাম মনি জানান, যমজ দুই ভাতিজির জন্য যমজ দুই ছেলের সন্ধান পাওয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ও এলাকার এক শিক্ষকের মাধ্যমে। ভাতিজি দু'জনই এইচএসসি পরীক্ষা দেবে এবং ছেলেরাও দুইজন লেখাপড়া শেষ করে প্রবাসে চাকরি করছে। আল্লাহ তাআলা তাদের জুটি মিলিয়ে দিয়েছে। তাদের জন্য দোয়া চেয়েছেন, যেন তাদের দাম্পত্য জীবন সুখের হয়।

যমজ দুই ছেলের পিতা মোঃ নুরুল আলম জানান, যমজ দুই ছেলের জন্য যমজ দুই মেয়েকে পুত্রবধূ হিসেবে পেয়ে অনেক আনন্দিত। তিনি নবদম্পতিদের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

এমএসএম / এমএসএম

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন