ঢাকা বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

রাজস্থলী বাঙ্গালহালিয়াতে মদ ভেবে বিষপানে এক গার্মেন্টস কর্মীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু


চাইথোয়াইমং মারমা, রাজস্থলী photo চাইথোয়াইমং মারমা, রাজস্থলী
প্রকাশিত: ১৮-৬-২০২৬ দুপুর ২:৪৪

রাঙামাটি জেলা  রাজস্থলী উপজেলা বাঙ্গালহালিয়াত মদ ভেবে বিষ পানে করে  এক গার্মেন্টস কর্মীর মৃত্যু ঘটেছে।

মৃত ওই  যুবকের নাম  রিংকন বড়ুয়া (২৬)। তিনি  রাজস্থলী উপজেলার ৩ নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ম্রুংদং পাড়া ৬ নং ওর্য়াডের মিলন বড়ুয়ার কনিষ্ঠ  ছেলে। মৃত রিংকন বড়ুয়া চট্রগ্রামের একটি গার্মেন্স ফ্যাক্টোরিতে শ্রমিক হিসেবে কাজ করতো বলে পরিবার সুত্রে জানান। 

৬ নং ওয়াডের ইউপি সদস্য শিমুল দাশ  মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করে জানান, গত বুধবার ১৭ জুন রাতে  বাড়ীতে রাখা মদের  বোতল ভেবে জমিতে ঘাস নিধনের ওষুধ সেবন করে ফেলেন। সাথে সাথে ভুল বুঝতে পেরে মুখ থেকে সেই বিষ ফেলে দিলেও কিছুটা তার পেটে চলে যায় বলে জানিয়েছেন পরিবার পক্ষে । 

শারীরিক অবস্থার অবনতি হলে এলাকার লোকজন ও আত্মীয়স্বজন তাকে তাৎক্ষণিক  চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান মিশন  হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।  

তবে অবস্থার উন্নতি না হওয়ায় পরদিন উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

চিকিৎসা করার পরও কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থায় রিংকন বড়ুয়া (১৮ জুন)  বৃহস্পতি বার  ভোরে মৃত্যুবরন করেন। 

 এ ব্যাপারে চন্দ্রঘোনা থানার অফিসার ভারপ্রাপ্ত  ইনচার্জ ( ওসি) সাকের হোসেন গণমাধ্যম কে বলেন, জানা গেছে, তার মরদেহ বর্তমানে চট্টগ্রাম সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। নিজ বাড়িতে নিয়ে এসে ধর্মীয় রীতি নিয়ম অনুযায়ী দাহক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছে মৃতের পরিবার। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু ইউডি মামলা করা হবে বলে জানা যায় ।

এমএসএম / এমএসএম

ইউরোপ যাওয়ার স্বপ্ন, লিবিয়ার গানপুদা কারাগারে প্রাণ গেল নবীগঞ্জের মতব্বিরের

সিম খেতে ঘাস কাটতে গিয়ে প্রাণ গেল কিশোর দিনমজুরের

উলিপুরে বৃদ্ধের নৃশংস হত্যা কান্ড নিয়ে পুলিশের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

ধনবাড়ীতে পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষে আহত ৬

মুরাদনগরে লাখ টাকার গোল্ডকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

পটিয়ার পূজামণ্ডপে এনসিপি নেতারা, বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যয়

নবীনগরে পুকুরে ডুবে প্রাণ গেল জমজ দুই ভাইয়ের

বিলাইছড়িতে প্রধান শিক্ষক দীপু চাকমার বিদায় সংবর্ধনা

তেঁতুলিয়ায় সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের সেমিনার ‘বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন-সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য’ বিষয়ক সেমিনার

বড়লেখায় চাঞ্চল্যকর চুরির মামলার রহস্য উদ্ঘাটন; স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধারসহ গ্রেফতার ৬

ইঞ্জিনসহ ৩ বগি লাইনচ্যুত হয়ে চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগে বিঘ্ন, ভোগান্তিতে যাত্রীরা

ভাঙনের মুখে শত সংসারে মিলনের হাসি, নির্যাতিত নারীদের হাতে ৬৮ লাখ টাকা

পটুয়াখালীর রাঙ্গাবালীর ৬ মণ্ডপে বিএনপির আর্থিক অনুদান ও শাড়ি বিতরণ