মনপুরায় ৭.৯ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের টেন্ডার আহ্বান
ভোলা জেলার মনপুরা উপজেলার গুরুত্বপূর্ণ হাজিরহাট সদর রামনাওয়াজ জিসি সড়কের প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে দরপত্র আহ্বান করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন “বরিশাল বিভাগ গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্প”-এর আওতায় এ কাজ সম্পন্ন করা হবে।
এলজিইডি ভোলা কার্যালয় সূত্রে জানা যায়, BDIRWSP/BHO/MON/DW-25 প্যাকেজের আওতায় মনপুরা উপজেলার হাজিরহাট সদর–রামনাওয়াজ জিসি সড়কের ০.০০ থেকে ৭.৯০০ কিলোমিটার অংশে সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণের কাজ করা হবে। প্রকল্পের আওতায় ১,১৪৮ মিটার, ৪,০৩৬ মিটার এবং ৭,০০৮ মিটার পয়েন্টে মোট ৩টি ২-ভেন্ট (৩.০০ মিটার × ৩.০০ মিটার) আরসিসি বক্স কালভার্ট নির্মাণ করা হবে।
প্রকল্পটির সড়ক আইডি নম্বর ৫০৯৬৫২০০২। উদ্ধারকৃত উপকরণের মূল্য ধরা হয়েছে ৬,৩৪,৩৭৪ টাকা।
এটি উন্মুক্ত দরপত্র পদ্ধতি (OTM)-এর মাধ্যমে আহ্বান করা হয়েছে। প্রকল্পটি সরকারি অর্থায়নে বাস্তবায়িত হবে। দরপত্র নথির মূল্য ৫,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে এবং ব্যাংকের মাধ্যমে অর্থ পরিশোধ করতে হবে।
দরপত্র জমা দেওয়ার শেষ সময় ৮ জুলাই ২০২৬, সকাল ১১:০০টা এবং একই দিন দুপুর ১২:০০টায় দরপত্র খোলা হবে।
প্রকল্পের জন্য দরপত্র নিরাপত্তা (Tender Security) হিসেবে ৫৯ লাখ টাকা জমা দিতে হবে। কাজের সম্ভাব্য শুরুর তারিখ ১ সেপ্টেম্বর ২০২৬ এবং সমাপ্তির সম্ভাব্য সময় ৩০ নভেম্বর ২০২৭ নির্ধারণ করা হয়েছে।
দরপত্র আহ্বানকারী কর্মকর্তা হলেন মোহাম্মদ এমদাদুল হক, নির্বাহী প্রকৌশলী, এলজিইডি, ভোলা। আগ্রহী ঠিকাদারগণ এলজিইডির ই-জিপি (e-GP) পোর্টালের মাধ্যমে দরপত্রে অংশগ্রহণ করতে পারবেন।
স্থানীয়দের প্রত্যাশা, প্রকল্পটি বাস্তবায়িত হলে মনপুরা উপজেলার যোগাযোগ ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নয়ন হবে এবং জনসাধারণের যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে।
এমএসএম / এমএসএম
লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান